ইন্ডিয়ান আইডল মঞ্চ থেকে অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে দর্শকদের ভালবাসা কুড়িয়েছেন পবনদ্বীপ অরুনিতা। গত ১৫ই আগস্ট এই রিয়েলিটি শো শেষ হয়। সেরার মুকুট ওঠে পবনদ্বীপের মাথায় অন্যদিকে দ্বিতীয় হয় অরুনিতা।টানা ১২ঘণ্টা টানটান এই রিয়েলিটি শো চলেছিল যা নিঃসন্দেহে একটা ইতিহাস তৈরী করেছে।
এই শো চলাকালীনই পবনদ্বীপ অরুনিতা জুটির প্রেম কাহিনী নিয়ে চর্চা চলেছে নেট মাধ্যমে।শো শেষ হলেও তাদের নিয়ে সম্পর্কের গুঞ্জন অব্যাহত। এমনকি একাধিক নেট মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে মত তারা সত্যিই প্রেম করছেন। যদিও তারাও নিজেদের শুধুমাত্র ভালো বন্ধু বলেই দাবি করেন।
দর্শকরা যখন তাদের প্রেমের গুঞ্জন নিয়ে মশগুল এদিকে মুম্বাইয়ের একই আবাসনে ফ্ল্যাট কিনে আছেন তারা।দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সময়ের সাথেই অনুগামী সংখ্যাও বেড়েছে পাল্লা দিয়ে। হতাশ করেন না অরুনিতা ও। মাঝেমধ্যেই অনুগামীদের সাথে গান শুনিয়ে, বা মজার ভিডিও ভাগ করে নেন সকলের সাথে।আর সেই ভিডিওতে সঙ্গী হিসেবে থাকেন পবনদ্বীপ।
View this post on Instagram
দুজনের কণ্ঠেই সুরের মূর্ছনায় যেন আনন্দিত সকলেই। সম্প্রতি Pawandeeparunita ইনস্টাগ্রাম ফ্যান পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে অরুণিতা-পবনদীপ দুজনেই অত্যন্ত দক্ষতার সঙ্গে ‘Love Aaj Kal’ ছবির গান ‘Shayad’ গানটি করলেন।গিটার হাতে পবনদীপ এবং খালি গলায় অরুণিমার গান মুগ্ধ করেছে সকলকেই। গিটার বাজাতে বাজাতে নিজেও গান ধরেন পবনদীপ। অরিজিৎ সিং গাওয়া গান গাইতে অসাধারণ রূপ নেয় গানটি। সোশ্যাল মিডিয়ায় গানটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়, অনুগামীরা ভালোবাসায় ভরিয়ে দেন।





