মুম্বইয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে নৈশভোজে বলিউডের খিলাড়ি, কী নিয়ে আলোচনা হল?

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেখা করলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে। একসঙ্গে সারলেন নৈশভোজও। তাদের সেই আলাপচারিতার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে যোগীর পূর্বঘোষিত দেশের বৃহত্তম ফিল্ম সিটি নিয়ে আলোচনা করেন তারা।

আজ, বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে ২০০ কোটি লখনউ মিউনিসিপ্যাল বন্ডের উদ্বোধনের উপলক্ষ্যে মুম্বইয়ে এসেছেন যোগী। মায়ানগরীর ট্রাইডেন্ট হোটেলে উঠেছেন তিনি। মঙ্গলবার রাত ৯টা নাগাদ তার সঙ্গে দেখা করেন অভিনেতা অক্ষয় কুমার। এদিন কালো ফর্ম্যাল শার্ট ও ঘন ধূসর প্যান্ট ও স্নিকার্সে দেখা গেল অক্কিকে। জানা গিয়েছে এদিনের নৈশভোজের আড্ডায় অক্ষয় কুমারের নতুন ছবি ‘রাম সেতু’ নিয়েও আলোচনা হয়। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক শর্মা।

মুম্বইয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে নৈশভোজে বলিউডের খিলাড়ি, কী নিয়ে আলোচনা হল?

গত সেপ্টেম্বরে যোগী উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধনগরে দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে সুন্দর ফিল্ম সিটি তৈরির ঘোষণা করেন। নয়ডা ও গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ের উপর তৈরি হবে এই ফিল্ম সিটি। এই ঘোষণার পর ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেন যোগী। তাঁর কথায়, নতুন এই ফিল্ম সিটি তৈরি হবে ঐতিহাসিক শহর হস্তিনাপুরের কাছেই। পবিত্রা গঙ্গা ও যমুনার মাঝে তৈরি ফিল্ম সিটি।

এই বিষয় নিয়েই অক্ষয়ের পাশাপাশি আরও কয়েকজন বলিউড তারকাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে যোগী আদিত্যনাথের। টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার, পরিচালক তিগমাংশু ধুলিয়া, সুভাষ ঘাই, প্রযোজক বনি কাপুর, অভিনেতা জিমি শেরগিল, ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের সঙ্গে দেখা করতে পারেন যোগী আদিত্যনাথ।

আরও অন্যান্য খবর