“আমার হল শুরু”, এ কীসের ইঙ্গিত? নতুন করে আবার কী শুরু করতে চলেছেন ইশা?

এমনিতে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। বিভিন্ন সময় অনুরাগীদের নিজের উপস্থিতির জানান দেন অভিনেত্রী ইশা সাহা। নতুন কোনও ফটোশুটের ছবি হোক বা কোনও ইভেন্ট, সব কিছুর ছবিই সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

“আমার হল শুরু”, এ কীসের ইঙ্গিত? নতুন করে আবার কী শুরু করতে চলেছেন ইশা?

সম্প্রতি, নিজের ইনস্টাগ্রামে একটি বুমেরাং ভিডিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “আমার হল শুরু”। কিন্তু হঠাৎ করে কী শুরু করেছেন তিনি। উত্তর মিলল তার ওই বুমেরাং ভিডিওতেই। আসলে, নতুন ছবি “গোলন্দাজ’-এর শুটিং শুরু করছেন ইশা। সেই কথাই জানালেন নিজের দর্শকদের। হাতে ছবির স্ক্রিপ্ট নিয়ে ভিডিও করলেন ইশা।

ধ্রব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’ ছবির মূল অভিনেতার চরিত্রে রয়েছে দেব। দেব ও ইশা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য, হিরণ, অ্যালেক্স ও’নেইল, ইন্দ্রাশিষ রায়, শ্রীকান্ত আচার্য প্রমুখ।

সঙ্গত, টলিপাড়ার প্রথম নায়িকাদের মধ্যে রাতারাতিই নিজের পাকা জায়গা করে নিয়েছেন ইশা। ইশা আইন পাশ করে ইন্ডাস্ট্রিতে আসেন। প্রথমে স্টার জলসায় ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’ নামের ধারাবাহিকে লবঙ্গের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন তিনি। এরপর ‘প্রজাপতি বিস্কুট’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। একের পর হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ‘গুপ্তধনের সন্ধানে’ ও ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ ছবিতে ঝিনুকের চরিত্রে তার অভিনয় দর্শকের নজর কেড়েছে। এরপর তাকে গোলন্দাজ ছবিতে দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন দর্শক।

আরও অন্যান্য খবর