আগেই ঘোষণা করা হয়েছিল যে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনই ভারতে আসতে চলেছে নতুন ভারতীয় গেম FAU-G। তা প্রকাশ্যে এনে একরকম সকলকে চমকে দিলেন অক্ষয় কুমার। ৭২তম প্রজাতন্ত্র দিবসের দিনই লঞ্চ হল FAU-G। একথা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে এই গেমের লিঙ্ক শেয়ার করলেন অক্ষয় কুমার।
https://twitter.com/akshaykumar/status/1353935169095299072?ref_src=twsrc%5Etfw
গত বছরে চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে ও বাণিজ্যিকভাবে চীনকে ক্ষতিগ্রস্ত করতে ভারতে বেশ কয়েকটি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। এর মধ্যে ছিল PUBG গেমটিও। কিন্তু পাবজি বন্ধ হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েন গেমারদের একাংশ। তাই পাবজির বিকল্প হিসেবেই এই ভারতীয় গেম FAU-G লঞ্চ করার কথা পরিকল্পনা করা হয়।
সেই পরিকল্পনা থেকেই এই অ্যাপ লঞ্চ করা হল বলে জানান অক্ষয়। গত বছরের শেষের দিকেই লঞ্চ হয়েছিল এই গেমের ট্রেলার। প্রজাতন্ত্র দিবসের দিন এই অ্যাপ লঞ্চের পর এখন তা সরাসরিই ডাউনলোড করা যাবে বলে জানা গিয়েছে। গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করা যাবে FAU-G। লঞ্চ হওয়ার পরপরই এই গেম ডাউনলোডের জিন্য প্রায় ৫ মিলিয়ন অনলাইন রেজিস্ট্রেশন জমা পড়েছে বলে খবর মিলেছে।
বর্তমানে, অক্ষ্য কুমার ‘আতরঙ্গি রে’ ছবির শুটিং-এ ব্যস্ত। এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সারা আলি খান ও ধনুষ। শুটিং-এর মাঝেই করোনা আক্রান্ত হন ছবির পরিচালক। এর জেরে বেশ কিছুদিন ছেদ পড়ে শুটিং-এ। ‘আতরঙ্গি রে’ ছবির আগেই অক্ষয় ‘বচ্চন পাণ্ডে’-এর শুটিং শেষ করেছেন। এই ছবিতে তাঁকে সম্পূর্ণ অন্যরকম লুকে দেখা যাবে বলে জানা গিয়েছে।





