তারপর থেকেই বৃদ্ধির পরিবর্তে ভারতের অর্থনীতির সংকোচন ঘটেছে । শেষ দুই ত্রৈমাসিকে পর পর সংকোচন হওয়ায় মন্দার গ্রাসে চলে গিয়েছিল অর্থনীতি।
তবে মঙ্গলবার আন্তর্জাতিক অর্থভাণ্ডার তথা আইএমএফ এক আশার পূর্বাভাস দিয়েছে। তাঁরা জানিয়েছে , চলতি একুশ সালে সাফল্যের সঙ্গে ঘুরে দাড়াতে পারে ভারত । আর্থিক বৃদ্ধির হার দুই অঙ্ক ছাড়িয়ে হতে পারে ১১. ৫ শতাংশ । বৃদ্ধির সমস্ত বড় দেশ তথা অর্থনীতির মধ্যে একমাত্র ভারতের আর্থিক বৃদ্ধির হার দুই অঙ্ক ছাড়াতে পারে।
আইএমএফের তরফে জানানো হয়েছে গত বছর অর্থাৎ ২০২০ সালে ভারতের অর্থনীতি ৮% সংকুচিত হয়েছে। তবে দেশে পূর্বের তুলনায় এখন করোনার প্রকোপ অনেকটাই কমেছে শুরু হয়েছে প্রতিষেধক দান। একইসঙ্গে অর্থনীতির স্বাভাবিক কাজকর্ম শুধু শুরু হয়েছে এমনটাই নয় করোনা পূর্ববর্তী অবস্থায় ফেরারও চেষ্টা চলছে সম্পূর্ণভাবে।
তাৎপর্যপূর্ণ হল , কোভিড কালে অর্থনৈতিক ভাবে মজবুত প্রায় সবকটি দেশের আর্থিক সংকোচন হলেও , একমাত্র করোনার উৎপত্তি স্থল কমিউনিস্ট চীনই বৃদ্ধি ধরে রেখেছিল । করোনার ভয়াবহতার মধ্যেও চীনের আর্থিক বৃদ্ধি হয়েছে ২.৩ শতাংশ হারে । আন্তর্জাতিক অর্থভাণ্ডারের মতে , একুশ সালে ভারতের অর্থনীতির ১১.৫ শতাংশ হারে বৃদ্ধির পর পূর্বের অবস্থায় ফিরতে পারে । তার পর ২০২২ সালে ভারতের আর্থিক বৃদ্ধি হতে পারে ৬.৮ শতাংশ হারে । সেই বছর চীনের বৃদ্ধি হতে পারে ৫.৬ শতাংশ হারে ।





