মাতৃহারা হলেন খিলাড়ি অক্ষয় কুমার! শোকের ছায়া বলিউডে

মায়ের অসুস্থতার খবর শুনেই তড়িঘড়ি ফ্লাইট ধরে বাড়ি ফিরেছিলেন অভিনেতা অক্ষয় কুমার। কিন্তু শেষ রক্ষা হলো না। বুধবার সকালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। মায়ের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন অভিনেতা। নিজেই টুইট করেছেন অভিনেতা।

টুইটারে অভিনেতা লেখেন ‘আমার মূল অংশ তিনি। আমি আমার অস্তিত্বের মূল অংশকে হারিয়ে অসহ্য যন্ত্রণা অনুভব করছি। আমার মা শ্রীমতি অরুণা ভাটিয়া শান্তিপূর্ণভাবে আজ সকালে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং অন্য জগতে আমার বাবার সঙ্গে পুনরায় মিলিত হলেন। আমি এবং আমার পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনার প্রার্থনাকে সম্মান করি। ওম শান্তি’।

গতকাল সোশ্যাল মিডিয়ায় নিজের মায়ের কথা জানান তিনি। অনুরাগীদের আশ্বস্ত করে তিনি তার মায়ের স্বাস্থ্যের কথাও লেখেন। তিনি লিখেছিলেন ‘সবাই যে ভাবে মায়ের জন্য যেভাবে খোঁজ নিয়েছেন সে জন্য ধন্যবাদ। আমার ও আমার পরিবারের জন্য এ এক কঠিন সময়। আপনাদের সবার প্রার্থনা এই সময় খুবই প্রয়োজনীয়’।অনুরাগীদের কাছে নিজের মায়ের জন্য প্রার্থনা করেন তিনি। কিন্তু সময় বড়োই কঠিন। আজ সকালেই তারার দেশে তিনি।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতার মা।মুম্বইয়ের হীরানন্দানি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। সেই সময় অভিনেতা লন্ডনে। মায়ের অসুস্থতার কথা শুনেই তিনি দেশে ফেরার প্লেন ধরেন।’সিন্ডারেলা’ ছবির শুটিং জন্যই তিনি বাইরে ছিলেন।

বরাবরই পরিবারের সাথে সময় কাটাতে বেশি ভালোবাসেন অক্ষয় কুমার। এ কথা প্রায়ই সর্বজনবিদিত তার মা অরুণা ভাটিয়ার সাথে যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অক্ষয় কুমারের। স্বাভাবিকভাবেই মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles