‘আপনাদের যারা মেরেছে, খুব ভুল করেছে’, ইডির জেরায় বললেন শাহজাহান, কেন্দ্রীয় এজেন্সির খাঁচায় সন্দেশখালির ‘বাঘ’ এখন ভিজে বেড়াল

এর আগে সিবিআইয়ের হেফাজতে ছিলেন তিনি। সেই হেফাজিত শেষ হতে আদালতের নির্দেশে বর্তমানে তাঁর স্থান হয়েছে ইডির হেফাজতে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত শেখ শাহজাহানকে (Sheikh Shah Jahan) ইডির হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবার হেফাজতে থাকাকালীন ইডির জেরার মুখে স্বীকারোক্তি দিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা।

ইডি সূত্রে খবর, শেখ শাহজাহান (Sheikh Shah Jahan) জেরায় জানিয়েছেন যে তাঁর অন্য কোনও ব্যবসা ছিল না। তাঁর জথায়, তিনি মাছ ব্যবসা ছাড়া অন্য কোনও ব্যবসায় যুক্ত ছিলেন না। শাহজাহান নাকি ইডির জেরায় জানিয়েছেন, তিনি সবসময় মানুষের স্বার্থেই কাজ করেছেন। সবসময় মানুষের ডাকে সাড়া দিয়েছেন তিনি। তাদের উপকার করার চেষ্টা করেছেন বলে দাবী সন্দেশখালির ‘বাঘ’-এর।   

ইডি আধিকারিকদের দাবী, শাহজাহান (Sheikh Shah Jahan) জেরায় বলেছেন, “আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হয়েছে। এলাকায় মানুষ আমাকে ভালবাসে। কারও থেকে এক টুকরো জমি দখল করিনি। আমার কাছে জমি দখলের অভিযোগ এলে বিচার করেছি। জমি ফিরিয়ে দিয়েছেন”।

শাহজাহানের (Sheikh Shah Jahan) বিরুদ্ধে সন্দেশখালির বাসিন্দাদের জমি, বাড়ি জোর করে দখল করার অভিযোগ উঠেছিল। এমনকি তাঁর বিরুদ্ধে শ্লী’ল’তা’হা’নি, নারী নির্যাতনের অভিযোগও করেছেন সন্দেশখালির মহিলারা। সেই প্রসঙ্গে ইডির কাছে তিনি দাবী করেছেন, ভাইয়ের বিরুদ্ধে তিনি আদিবাসীদের জমি দখল করার অভিযোগ পেয়েছিলেন। তবে তাঁর কথায়, “মহিলারা যেসব অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন, এই ধরনের খারাপ কাজ করিনি”।

গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের (Sheikh Shah Jahan) বাড়ি রেশন দুর্নীতির তদন্তে তল্লাশিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই সময় শাহজাহানের অনুগামীদের হামলার মুখে পড়েন তদন্তকারীরা। ইডির দাবী ছিল, সেই সময় নিজের বাড়িতেই ছিলেন শাহজাহান (Sheikh Shah Jahan)। তাঁর নেতৃত্বেই এই হামলা হয়েছিল। তবে ইডির জেরার মুখে শাহজাহান নাকি বলেছেন, তিনি মারধর কোনওভাবেই সমর্থন করেন না। শাহজাহানের স্বীকারোক্তি, “আপনাদের উপর যারা মারধর করেছে তারা ভুল করেছে। আমি চাই আইনে তার বিচার হোক। আমি কখনও এটাকে সমর্থন করি না”।

আরও অন্যান্য খবর