বরুণ, রণবীর এখন অতীত, ‘পুষ্পা’ দেখার পর এবার অল্লু অর্জুনের সঙ্গে কাজ করতে মরিয়া আলিয়া

এই মুহূর্তে দেশের সবথেকে বড় স্টার হয়ে দাঁড়িয়েছেন অল্লু অর্জুন। তাঁর ছবি ‘পুষ্পা’র দিয়েই বলিউডের তিন খান, শাহরুখ, সলমন ও আমির, অক্ষয় কুমার, রণবীর কাপুর সকলকে মাত করেছেন তিনি। এখন এই ছবিতে অল্লু অর্জুনের স্টাইল, এই ছবির সংলাপ, গান নিয়ে দেদার ভিডিও বানানো চলছে।

অল্লু অর্জুনের এই জনপ্রিয়তা দেখে রীতিমতো ভিরমি খেতে হচ্ছে বলি অভিনেতাদের। নানান বলি অভিনেত্রীরা কাজ করতে চাইছেন তাঁর সঙ্গে। এদের মধ্যে একজন হলেন আলিয়া ভাট। আলিয়া অল্লু অর্জুনের সঙ্গে কাজ করতে মরিয়া হয়ে উঠেছেন।

এই প্রথম অল্লু অর্জুনের কোনও ছবি হিন্দি ভাষাতেও মুক্তি পেল। আর প্রথম ছবিতেই বাজার কাঁপিয়ে দিয়েছেন অভিনেতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলিয়া জানান যে তিনি নিজের পরিবারের সকলের সঙ্গে বসে এই ছবি দেখেন। অল্লু অর্জুনের অভিনয়ে মুগ্ধ হয়েছেন তিনি। এই ছবি দেখে আলিয়ার পরিবার নাকি তাঁকে প্রশ্ন করে যে তিনি অল্লু অর্জুনের সঙ্গে কবে কাজ করবেন!

এই প্রসঙ্গে আলিয়া জানান যে তিনিও অল্লু অর্জুনের সঙ্গে কাজ করতে মরিয়া। অল্লু অর্জুনের সঙ্গে কাজ করতে তাঁর খুব ভালো লাগবে বলেও জানান অভিনেত্রী। তিনি এই প্রসঙ্গে এও জানান যে তাঁর নিজের ডাকনাম ‘আলু’।

প্রসঙ্গত, আলিয়া যে বলিউডের জৌলুস ফিরিয়ে আনতে পারেন, তা বলাই বাহুল্য। তিনি নিজে ভীষণ ভালো একজন অভিনেত্রী। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারির’ ট্রেলার। ট্রেলারেই আলিয়ার চরিত্র বেশ প্রশংসিত হয়েছে।

RELATED Articles