একটা ইনস্টাগ্রাম পোস্টের জন্য কত টাকা নেন আলিয়া ভাট? শুনলে চমকে যাবেন আপনিও

বলিউডের এখন অন্যতম প্রমিসিং তারকা আলিয়া ভাট। রাজি, উড়তা পঞ্জাব, হাইওয়ে ছবিতে তাঁর অভিনয় দেখে তাকে যোগ্য সম্মান এখন দেয় মানুষ। এছাড়াও তার বাবলি নেচার তার ভক্তদের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর তার বাবা মহেশ ভাটের কারণে তাকে তীব্র ট্রোলিংয়ের মুখে পড়তে হলেও তা যথেষ্ট ম্যাচিওর ভাবে সামাল দিয়েছেন আলিয়া।

‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ ছবি দিয়ে বলিউড সফর শুরু। এরপর বাণিজ্যিক ছবি থেকে শুরু করে অন্য ঘরানার ছবিতে নিজেকে বিভিন্ন ভাবে ভেঙে তারপরে গড়ে তুলেছেন মহেশ ভাট কন্যা। সেইসঙ্গে গান গেয়েও নিজের সঙ্গীত প্রতিভার পরিচয় দিয়েছেন আলিয়া। আলিয়ার রোজগারের সিংহভাগ টাকাই আসে অভিনয় থেকে কিন্তু এর পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপন প্রচার থেকেও কিন্তু ভালো রকম আয় করছেন আলিয়া।

বর্তমানে আলিয়া প্রচুর ব্র্যান্ডের এনডোর্সমেন্ট করেন। যার থেকে তিনি ভাল রোজগার করেন। এছাড়াও তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, সেখান থেকেও মোটা টাকা আয় হয়।

এর পরেই রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ-এ পোস্ট। ইনস্টাগ্রামে পেইড পার্টনারশিপ বলে একটি সেকশন রয়েছে। যেখানে কোন প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার করেন সেলিব্রিটিরা এবং সেখান থেকে তাদের মোটা টাকা রোজগার হয়। সাধারণত সংস্থাগুলি সেলিব্রিটিদের এইরকম ভাবে বিজ্ঞাপন প্রচার করায় কারণ এই সকল সেলিব্রিটিদের ফলোয়ার সংখ্যা লক্ষাধিক এবং সেলিব্রিটি ফেস হওয়ায় তাদের গ্রহণযোগ্যতাও রয়েছে। তাই তারা একটি পোস্ট করলেই তা লক্ষাধিক মানুষের কাছে চলে যায় নিমেষেই।

আপনি কি জানেন আলিয়া ভাট একটি ইনস্টাগ্রাম পোস্টের জন্য কত টাকা চার্জ করে থাকে সংস্থাদের কাছে?‌ তিনি প্রতি ইনস্টাগ্রাম পোস্ট পিছু এক কোটি টাকা করে পান! এটি তার মিনিমাম চার্জ। ফলে বুঝতেই পারছেন এই নায়িকার গ্রহণযোগ্যতা সংস্থাদের কাছে কতটা বেশি।

আরও অন্যান্য খবর