জেএনইউতে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন মোদী, প্রতিবাদে উত্তাল ছাত্র সংসদ!

ফের ছাত্র সংসদের গন্ডগোলে উত্তাল হল জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ অর্থাৎ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে JNU বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর প্রধানমন্ত্রীর এই কর্মসূচির বিরোধিতাতেই মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।

তবে শুধু মূর্তি উন্মোচনই নয়, শুরু থেকেই স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) মূর্তি নির্মাণের বিরোধিতা করে আসছিল ছাত্র সংসদ। তবে তাদের বিরোধিতা কে আমল না দিয়েই তৈরি হয় এই মূর্তি নির্মাণ। আর আজ উদ্ধোধনের দিন গো ব্যাক মোদী; পোস্টারে ছেয়ে গিয়েছে JNU ক্যাম্পাস।

জানা গেছে, ভার্চুয়ালি এই মূর্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই ঘন্টাখানেক আগে থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদ৷ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পড়ুয়াদের জমায়েত করার আবেদন জানিয়েছিল তারা৷ তবে চুপ করে থাকেনি বিজেপিপন্থীরাও। পাল্টা তাদের অভিযোগ, প্রধানমন্ত্রীর কর্মসূচি নয়, স্বামীজির মূর্তি তৈরির বিরোধিতা করছে ছাত্র সংসদ৷

প্রসঙ্গত, মূর্তি তৈরির সময় থেকেই এর বিরোধিতায় সরব হয়েছিল ছাত্র সংসদ। তাদের বক্তব্য ছিল, আমরা স্বামী বিবেকানন্দের ভাবনাচিন্তার বিরুদ্ধে নই, কিন্তু এই মূর্তি তৈরির জন্য যে বিপুল অর্থ খরচ হয়েছে, তার বিরোধিতা করছি।

RELATED Articles