বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খান। দীর্ঘদিন ধরে বলিউডে কাজ করছেন তিনি। একাধিক সিনেমায় কাজ করেছেন, দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা।তবে সম্প্রতি একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে বিতর্কে জড়ালেন আমির খান।
তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে এসেছে। একটি টায়ার সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন আমির খান।সেখানে সাধারণ মানুষকে রাস্তায় বাজি ফাটাতে নিষেধ করেন তিনি। আর এই বিজ্ঞাপন নিয়েই আপত্তি বি জে পির।
তাদের দাবি এই বিজ্ঞাপনের মাধ্যমে হিন্দুদের ভাবাবেগে আঘাত লেগেছে, এমনই অভিযোগ করেন বি জে পি সাংসদ অনন্তকুমার হেগড়ে। তিনি দাবি করেন অ-হিন্দু সম্প্রদায়ের অভিনেতারা সব সময়ই হিন্দু ভাবাবেগে আঘাত করতে চান। অথচ নিজেদের সম্প্রদায়ের কোনও অন্যায় নিয়ে তাঁরা মুখ খোলেন না।তিনি সংস্থার এমডি ও সিইও অনন্তবর্ধন গোয়েঙ্কাকে চিঠি লিখে আপত্তি কথাও জানান।
তিনি চিঠিতে লেখেন ”আপনার সংস্থার সাম্প্রতিক বিজ্ঞাপন, যেটিতে আমির খান সকলকে রাস্তায় বাজি ফাটাতে নিষেধ করেছেন তাতে সুন্দর একটি বার্তা রয়েছে। জনস্বার্থে আপনাদের সচেতনতা প্রশংসাযোগ্য। এই প্রসঙ্গে আমি মনে করিয়ে দিতে চাই রাস্তায় তৈরি হওয়া আরও একটি সমস্যার কথা। প্রতি শুক্রবার ও অন্যান্য মুসলিম পরবের দিনে রাস্তা আটকে নমাজ পড়া হয়।”
পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন ওই সময় রাস্তা বন্ধের কারণে দমকল অ্যাম্বুলেন্স কোনটাই সঠিক সময়ে পৌঁছতে পারেনা। এমনকি বাজি ফাটলেও যদি শব্দদূষণ হয় তবে তিনি মনে করিয়ে দেন নামাজ পড়লেও শব্দ দূষণ হতে পারে।তিনি আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে ওই সংস্থায় এমন কিছু করবে না যাতে হিন্দুদের ভাবাবেগে আঘাত লাগে।





