এবার হলিউড ছবিতে কাশ্মীর কাহিনী। এমনিতেই কাশ্মীরকে কেন্দ্র করে নানা সময় নানা বিতর্কিত সংবাদ আসতে থাকে। এই জায়গাকে এবার হাতিয়ার মুক্ত করার দায়িত্ব নিজের কাঁধে নিল সুপারম্যান! মানে? তাঁর সঙ্গে আবার এই কাজে সঙ্গী হয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’। এদিকে খবর শুনে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেছে ‘অ্যান্টি ইন্ডিয়া সুপারম্যান’।
মূলত আসল ঘটনা হল, ডিসি প্রযোজনা সংস্থা তৈরি করছে একটি অ্যানিমেটেড ফিল্ম। নাম ‘ইনজাস্টিস’। যার কিছু ঝলক ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই নেটিজেনদের তোপের মুখে সুপারম্যান।
১৭ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে ‘ইনজাস্টিস’ ছবির ট্রেলার। তাতে সুপারম্যানের প্রেমিকাকে হত্যা করে জোকার। যা দেখে রেগে গিয়ে গোটা বিশ্বে আধিপত্য বিস্তার করতে চায় সুপারম্যান। সেইসঙ্গে ট্রেলারে আরও বেশ কয়েকজন সুপারহিরোকে দেখা যায়। কিন্তু নেটিজেনদের আপত্তি রয়েছে এই ছবির একটি অংশে। যা সামাজিক মাধ্যম ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। যেখানে ভয়েস ওভারে বলা হয় ‘ডিসপুটেড’ অর্থাৎ বিতর্কিত জায়গা কাশ্মীরকে অস্ত্রমুক্ত অঞ্চল করতে চাওয়ার পরিকল্পনা সুপারম্যানের।
Developing story : In the DC’s new film “Injustice”, Superman declares Kashmir an arms free zone. #Kashmir pic.twitter.com/upxyHOn7kA
— The Bite (@_TheBite) October 18, 2021
এমনকি কিছু মিলিটারি প্লেনও ধ্বংস করতে দেখা যায় তাঁকে। সেই দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ভাইরাল হয়েছে। যার পর চটে গিয়েছেন নেটিজেনদের একাংশ। অনেকেই এই ভিডিও দেখে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ সিনেমা বয়কটের ডাক দিয়েছেন। কারোরই অজানা নয় কাশ্মীরের ঘটনাগুলি। সেখানে প্রায়ই গোলাগুলি চলতে থাকে।
#AntiIndiaSuperman we shame on you Superman .
— HARSH GAUTTAM (@HARSHGAUTTAM21) October 21, 2021
“কাশ্মীর ভারতবর্ষের এক অবিচ্ছেদ্য অঙ্গ। এমন নিম্নরুচির ভিডিওর মাধ্যমে তাকে কালিমালিপ্ত করা যাবে না। আমাদের দেশ কার কোন ক্ষতি করেছে যে এভাবে নিম্নমানের ও মানহানিকর মন্তব্য করতে হবে।” এরকম কিছু মন্তব্য ফুটে ওঠে ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওর কমেন্ট বক্স দেখলে বোঝা যাবে যে, ছবির এই অংশটি বেশিরভাগ দর্শকেরই পছন্দ হয়নি।
We are with the Indian army our real heroes not with fake heroes #AntiIndiaSuperman
— Kapish Sharma (@OmnikingKapish) October 21, 2021
What harm has our country done to anyone, everyone is engaged in degrading and defaming our country. #AntiIndiaSuperman
— Vicky (@Vicky20814521) October 21, 2021





