বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খান দীর্ঘদিন ধরেই বলিউডে কাজ করছেন তিনি তাঁর অভিনীত সিনেমা মানে বলিউডে ব্লকবাস্টার। ইতিমধ্যেই তিনি এখন টুইটারের ট্রেন্ডিং হয়ে পড়েছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে আমিরের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র মুক্তির তারিখ।
সূত্রের খবর আগামী বছর 14 ই এপ্রিল মুক্তি পাচ্ছে আমির খান অভিনীত সিনেমা লাল সিং চাড্ডা। পাশাপাশি আরও একটি খবর প্রকাশ আসতে চলেছে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা আমির খান। এমনকি তার জন্যে নাকি তোর জোর শুরু হয়ে গেছে জোরকদমে।
তবে আমিরের সাথে কার বিয়ে হচ্ছে? সূত্রের খবর আমিরের সাথে কিরনের বিবাহ বিচ্ছেদের পর এই দঙ্গল সিনেমার অভিনেত্রী ফতিমা সানা শেখ আমিরের ওপর নাকি বেশ দুর্বল।
এমনকি দাঙ্গাল সিনেমা তার অডিশন দেখেই আমির খান সবুজ সঙ্কেত দেয়। এরপর থেকেই একাধিক পার্টিতেও দুজনকে একসাথে দেখা গিয়েছিল।এই গুঞ্জন আরো জোরদার হয় যখন আমিরের কথাতে আদিত্য চোপড়ার ‘ঠগস অফ হিন্দুস্তান’ ছবিতে ফতিমার সুযোগ পাওয়ার পর থেকে। আর তাদের ঘনিষ্ঠতার কারণে সংসার ভেঙেছে আমির খান এবং কিরণ রাও।
যদিও বলিউডের অপর একটি সূত্রের খবর নিজের সিনেমার প্রমোশনের জন্য এই সমস্ত খবর আগে থেকেই রটছে সংবাদমাধ্যমে। কারণ একথা সকলেই জানেন নিজের সিনেমার প্রমোশনের জন্য সবকিছুই করতে পারেন বলিউডের পারফেকশনিস্ট। এখন দেখার কোন দিকে সম্পর্কের জল গড়ায়।





