ধীরে ধীরে আমরা সবাই যেন অ্যাপ পরিষেবার উপর ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ছি। এর জেরে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো নানান ই-কমার্স সংস্থাগুলি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তবে এবার সেই অ্যামাজনের বিরুদ্ধেই এক মারাত্মক অভিযোগ উঠল।
গতকাল, শনিবার, মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় অ্যামাজন ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টরদের বিরুদ্ধে ই কমার্স সংস্থার আড়ালে গাঁ’জা পাচার করার অভিযোগ উঠল। এই অপরাধের সঙ্গে যুক্ত এক চক্রের হদিশ পেয়েছে পুলিশ। এই বিষয়ে জেলা পুলিশ সুপার মনোজ কুমারের তরফে জানানো হয়েছে যে এই ঘটনায় মাদক মামলার নির্দিষ্ট ধারাতে গোহাদ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর অনুযায়ী চলতি মাসের ১৩ই নভেম্বর গোয়ালিয়ের দু’জন বাসিন্দার থেকে প্রায় কেজি খানেক গাঁ’জা উদ্ধার করা হয়। তাদের জেরা করেই এই চক্রের হদিশ পাওয়া গিয়েছে বলে খবর। এসপি জানিয়েছেন, বিজেন্দ্র তোমর এবং সুরজ ওরফে কাল্লু পাওয়াইয়া নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চালানো হয়। আর এর ফলেই গোয়ালিয়রের অন্য বাসিন্দা মুকুল জয়সওয়াল এবং ভিন্দের মেহগাঁওয়ের বাসিন্দা চিত্রা বাল্মিকিকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার জানিয়েছেন, পাওয়াইয়া ও জয়সওয়াল ‘বাবু টেক্স’ নামে একটি সংস্থা তৈরি করেছিল এবং তারা নিজেদের নাম নথিভুক্ত করে অ্যামাজন সেলার হিসেবে। জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি নিজেদের তৈরি সংস্থার মাধ্যমে বিশাখাপত্তনম থেকে গাঁ’জা পাচার করত।
একথা জানাজানি হওয়ার পর এই ঘটনা নিয়ে অ্যামাজনের কাছে জবাব তলব করে পুলিশ। অ্যামাজনের দেওয়া জবাব ও পুলিশি তদন্তে উঠে আসা তথ্যের মধ্যে বেশ ফারাক ছিল। এরপর গতকাল, শনিবার অ্যামাজন ইন্ডিয়ার ডিকেক্টরদের বিরুদ্ধে মাদক মামলায় এফআইআর করে পুলিশ।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার