‘এই উট যাচ্ছে’, অধিক উচ্চতার জন্য একসময় অমিতাভ বচনকে উট বলে ডাকত লোকজন, মজাদার ঘটনার কথা জানালেন বিগ বি

হিন্দি টেলিভিশনের সবথেকে বেশিদিন চলা রিয়্যালিটি শো হল ‘কৌন বনেগা ক্রোড়পতি’। অমিতাভ বচ্চনের জন্যই যে এই শো এতটা জনপ্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগেই এই শো ১০০০তম এপিসোড পার করেছে।

সেই এপিসোডে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন বিগ বি-র কন্যা শ্বেতা নন্দা ও নাতনি নভ্যা নাভেলি নন্দা। আর ভারচুয়ালি উপস্থিত ছিলেন অমিতাভ-জায়া জয়া বচ্চন। এবার স্টুডেন্ট উইক কাটিয়ে অমিতাভের সঙ্গে হট সিটে বসার সুযোগ পাচ্ছেন প্রবীণরা। সম্প্রতি এক পর্বে ঘটল মজার ঘটনা।

অমিতাভ বচ্চনের অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিত্বের প্রশংসাও করেন সকলেই। তাঁর উচ্চতা অনেকেই ঈর্ষান্বিত করে। এদিনের এই পর্বে প্রতিযোগী জয়েশ চৌহান বলেছিলেন, “কেউ সেজেগুজে বেরোলে অনেকেই বলে, অমিতাভ বচ্চন সেজে কোথায় যাচ্ছিস”। একথা শুনে অমিতাভও নিজের পুরনো জীবনের স্মৃতিচারণ করেন।

জয়েশ বিগ বি-কে জিজ্ঞেস করেন, “আপনি বাইরে গেলে লোকে আপনাকে কি বলে ডাকতো”? এ বিষয়ে শতাব্দীর মহানায়ক বলেন, “আমি যখন তৈরি হয়ে বাইরে বের হতাম, তখন মানুষ আমাকে বলত, ‘এই উট যাচ্ছে”। এ কথা শুনে কেবিসির মঞ্চে উপস্থিত লোকজনের হাসি যেন থামে না।

লম্বা হলেই বা কী! সত্তর দশকের বলিউড সেই লম্বা চেহারায় ভর করেই পেয়েছে একের পর এক হিট ছবি! শোনা যায়, শ্যুটিংয়ের সময়ে সেটে তিন-চারটি চেয়ার একটার উপর একটা চাপিয়ে তার উপর বসতেন অমিতাভ বচ্চন। তবেই পা সোজা করে বসা সম্ভব হত তাঁর পক্ষে।
দীর্ঘদেহী সেই চেহারাতেই এখনও মজে একের পর এক প্রজন্ম।

কেবিসির মঞ্চে মাঝে মধ্যেই নিজের জীবনের নানান মজাদার ঘটনা শেয়ার করেন বিগ বি। এদিনের এই পর্বে জয়েশ জিতে নেন ৬ লক্ষ ৪০ হাজার টাকা।

RELATED Articles