একদিকে বেবি বাম্প নিয়ে ফটোশুট অমৃতা রাও-য়ের, অন্যদিকে বেবিবাম্পের ছবি ভাইরাল বিরাট-পত্নির

এতদিন বেশ গোপনেই ছিল খবর, কিন্তু ব্যাঘাত ঘটল তখনই যখন তাকে দেখা গেল মুম্বই-এর একটি ক্লিনিকের সামনে। কিছুদিন আগেই অমৃতা রাওয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। মুম্বই ক্লিনিকে তাকে দেখার পরেই এই খবর হু হু করে ভাইরাল হতে থাকে। এবার নিজেই নিজের মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়াতে জানান দিলেন অভিনেত্রী। ফটোশুট করলেন বেবিবাম্পের সঙ্গে। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে তিনি জানান বর্তমানে তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা।

খুব তাড়াতাড়ি তার জীবনে আসতে চলেছে তার নতুন অতিথি। নিজের অনুরাগীদের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে তিনি খুব খুশি বলে জানান তিনি। তার মতো তার স্বামী আনমোল ও তার পরিবারের সদস্যরাও নতুন অতিথি আসার অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুনছে বলে জানান অমৃতা।

২০১৬ সালে স্বামী আর যে আনমোলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অমৃতা। বিয়ে থেকে শুরু করে নিজের ব্যক্তিগত জীবন, সবকিছুকেই সিনেমার লাইমলাইট থেকে সবসময় দূরে রেখেছেন তিনি। ৪ বছর চুটিয়ে সংসার করার পর এবার তাদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য, এই নিয়ে ভীষণ উত্তেজিত দুজনেই। এই আনন্দেই অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় ফটোশুট সেরে ফেললেন তিনি।

এদিকে, সম্প্রতি মা হওয়ার খবর ঘোষণা করেছে অভিনেত্রী অনুষ্কা শর্মাও। এই মুহূর্তে মরু শহরে চলছে আইপিএল ম্যাচ। তাই এখন স্বামী বিরাটের সঙ্গে সেখানেই আছেন তিনি। সেখানে সান বাথ নিতে দেখা যায় অভিনেত্রীকে। মরু শহরে থেকেই আবার নতুন করে বেবি বাম্পের ছবি শেয়ার করলেন অনুষ্কা। পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায় ছবিটি। ছবিটি দেখে বেশ উচ্ছ্বসিত তার ও বিরাটের ভক্তেরা। তার এই ছবিতে অনুষ্কা ও তার সন্তানকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অনেকে।

আরও অন্যান্য খবর