২০২১-এই মা হচ্ছেন কমেডি কুইন ভারতী, নিজের মুখেই জানালেন সেই কথা

তার কমিক টাইমিং নিয়ে সকলেই প্রশংসা করেন। ভারতীয় মহিলা কমেডিয়ানদের মধ্যে অন্যতম হলেন ভারতী সিং। তার কমেডি, তার কমিকসেন্স, হাসি, কথা বলার স্টাইল অভিব্যক্তি সবেতেই তিনি দশে দশ। কয়েকবছর আগে ডেস্টিনেশন ওয়েডিং সেরে ফেলেছেন হর্ষের সঙ্গে।নাচ বালিয়ের সময় পরিচয় হওয়া হর্ষের সঙ্গে গোয়াতে বিয়ে সেরেছেন ভারতী। এখন দুজনেই একটি ডান্স রিয়েলিটি শো সঞ্চালনা করেন।

এবার সংসার সম্পূর্ণ করার পালা অর্থাৎ ফ্যামিলি প্লানিং শুরু করেছেন দুজনে জানালেন ভারতী স্বয়ং। তিনি জানিয়েছেন তার শাশুড়ি মা তাকে ছেলের দায়িত্ব দিয়ে দিয়েছেন এবং বলেছেন যে সকালে ঘুম থেকে ওঠার আগেই যেন তার সব চাওয়া পূর্ণ করেন ভারতী। একদম সমানতালে মা ও স্ত্রী হওয়ার দায়িত্বে অনেকটা এগিয়ে রয়েছেন ভারতী।এর পর ক্যামেরার সামনে ভারত একটি বাচ্চা পুতুল হাতে নিয়ে বলেন যে হতে পারে আজকে আমার কোলে এটি নকল বাচ্চা কিন্তু আগামী বছর অর্থাৎ ২০২১ সালে আমার হাতে কিন্তু সত্যি কারের বাচ্চাই থাকবে।

সেই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে এবং সকলেই বলছেন যে তাহলে হর্ষ এবং ভারতী ফ্যামিলি প্লানিং শুরু করে দিয়েছেন। এবার দেখা যাক, গুড নিউজটা তারা কবে দেন তাদের ভক্তদের।

RELATED Articles