জি বাংলার সা রে গা মা পা রিয়েলিটি শোয়ের মঞ্চে এবারে এক ঝাঁক তরুণ প্রতিভা নজর কেড়েছেন বাংলা থেকে অনেককেই এবারে মেলে ধরেছেন নিজেদের। এই তালিকায় উল্লেখযোগ্য নাম অনন্যা চক্রবর্তী।তার এক তারার সুরে মেতেছেন সকলেই।
জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের মঞ্চে প্রত্যেকেই নিজের সেরাটা দিতে প্রস্তুত। তাই কেউই খামতি রাখতে চান না। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় অনন্যা। বিভিন্ন সময়ে শুটিং সেটের মুহুর্ত ভাগ করে নেন তিনি। তবে এবারে আর শুটিং সেটের না, সম্প্রতি নিজের ঘরে বসে তালিম দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে ভাগ করে নিয়েছেন তিনি।যেখানে তাঁকে একতারা বাজিয়ে ‘উড়ি উড়ি যায়’ গাইতে শোনা গেল! যা ভাইরাল হল নিমেষে। অনন্যার গানের গলা থেকে শুরু করে তাঁর লুক, সুর-ছন্দর তারিফ হল রমরমিয়ে। কমেন্ট বক্সে সকলেই ভালোবাসা জানান। এমনকি গায়ক স্নিগ্ধজিৎ তার এই গানের সুরে মুগ্ধ।
View this post on Instagram
নিজের প্রথম অডিশন দিয়েছিলেন লুটেরা সিনেমার মনটা রে গানটার মধ্যে দিয়ে।রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভোকাল মিউজিক নিয়ে পড়াশোনা করা অনন্যা ইতিমধ্যেই সা রে গা মা পা মঞ্চ থেকে গেয়েছেন “একলা চলো রে”।
অনন্যার মিষ্টি সুরে মজেছেন বিচারক আসনে থাকা হিমেশ রেশামিয়া, বিশাল দাদলানি আর শঙ্কর মহাদেবন।এবার সা রে গা মা পা মঞ্চ থেকে টপ ১৬ বাংলা থেকে জায়গা করে নিয়েছেন অনন্যা ছাড়াও স্নিগ্ধজিৎ ভৌমিক, কিঞ্জল চট্টোপাধ্যায়, নীলাঞ্জনা রায় ও দীপায়ন বন্দ্যোপাধ্যায়।





