জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি। সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় দাদাগিরি বর্তমানে এক অন্যতম জনপ্রিয় মঞ্চ। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সকলেই দাদাগিরির মঞ্চে দেখা যায়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রী রা এবার হাজির হচ্ছেন দাদাগিরি মঞ্চে।
সম্প্রতি জি বাংলার পক্ষ থেকে একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়। সেখানে দেখা যাচ্ছে দাদাগিরির মঞ্চে দাদার সাথে খেলতে আসছেন এই পথ যদি না শেষ হয় ধারাবাহিক। উর্মি সাত্যকিরা আসছেন দাদাগিরির খেলায়। এমনকি অভিনেত্রী অন্বেষা হাজরার বুদ্ধিতে মজেছেন দাদা নিজেই।
এদিন রীতিমত খোস মেজাজে ছিলেন দাদা।সৌরভ গাঙ্গুলির সাথে ব়্যাম্প ওয়াক করবেন উর্মি সাত্যকিরা। শুধু তাই না, দাদার ছক্কা মারার স্টাইল ও কপি করে দেখান সাত্যকি।কথার মাঝে দাদা অন্বেষার কাছে জানতে চান তার পড়াশোনার বিষয় কি ছিল?তিনি হাসিমুখে উত্তর দেন সাইকোলজি।
এরপরেই দাদার গুগলি আসে অন্বেষার কাছে।সৌরভ প্রশ্ন করেন এক বছরের মধ্যে যে আপনার বাবা, সেই আপনার জেঠু, সেই আপনার দাদু, সেই আপনার শ্বশুরমশাই- কীভাবে সম্ভব?’ কোনওরকম সময় নষ্ট না করে ঊর্মি চটপট জবাব দেয়-‘অভিনয়তেই সম্ভব’। অভিনেত্রীর সপ্রতিভ উত্তরে মুগ্ধ দাদা নিজেও। তাই তিনি জানান ঊর্মির বুদ্ধিতে যেন কোনওদিন মরচে না পড়ে’।
ভিডিও প্রকাশ্যে আসার পরেই ভাইরাল হয়। দাদার প্রশংসায় খুশি ভক্তরাও।একজন লিখেছেন, ‘সেরা আশীর্বাদ দিয়ে দিলো দাদা’। অপর একজন লেখেন-‘ সত্যি অন্বেষা খুব বুদ্ধিদীপ্ত মেয়ে, এইভাবেই এগিয়ে যাও’।





