শেষ হচ্ছে দেশের মাটি, তবুও নোয়ার ওপরে বেজায় চটে আছেন মাম্পি-ভক্তরা!কেন?

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটি।ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় জুটি নোয়া কিয়ান। তবে পরবর্তী কালে রাজা মাম্পি জুটি জনপ্রিয় হয়ে ওঠে।দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক চলছিল টিভির পর্দায়। এই সপ্তাহেই শেষ হচ্ছে ধারাবাহিক। তবে নোয়া অর্থাৎ শ্রুতি দাসের ওপর যেন রাগ কমছে না মাম্পি-ভক্তদের।

একাধিকবার নেট মাধ্যমে কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী শ্রুতি দাস। মাম্পি অর্থাৎ রুকমার জনপ্রিয়তা প্রকাশ্যে আসার পরেই নেট মাধ্যমে বার বার কটাক্ষের মুখে পড়েন শ্রুতি দাস।সোশ্যাল মিডিয়া থেকে কখনো গায়ের রং নিয়ে, কিংবা অভিনয় করতে পারে না বলে কটাক্ষের বন্যা বয়ে যায়।শেষ হচ্ছে দেশের মাটি, তবুও নোয়ার ওপরে বেজায় চটে আছেন মাম্পি-ভক্তরা!কেন?

সম্প্রতি দেশের মাটি ধারাবাহিকের সেটে একটি ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়া থেকে। সেই ছবি একটি ফ্যান পেজ থেকে ভাগ করে নেওয়া হয় এবং ক্যাপশনে লেখা হয় ‘এখনো মাম্পির প্রশংসা কেউ করলে নোয়ারানির মুখ ভার হয়, নিজের দোষে নিজের চাকরি হারিয়েছে, এখন আবার দাদুর সুপারিশে চাকরিতে ঢুকবে। অথচ সেই চ্যানেলের মুখ। শেষ সপ্তাহেও তাকেই প্রমোট করা হচ্ছে “নোয়া কি পারবে” লিখে…. এই ভুলগুলোই সিরিয়ালটাকে শেষের দিকে এগিয়ে নিয়ে দিল। এখানও চরিত্রগুলোর মধ্যে সমীকরণ ক্লিয়ার নয়। অনেক জটিলতা এখনও আছে। এমন হঠাৎ করে ধারাবাহিক বন্ধ করার মানে কি?’শেষ হচ্ছে দেশের মাটি, তবুও নোয়ার ওপরে বেজায় চটে আছেন মাম্পি-ভক্তরা!কেন?

তাদের দাবি ধারাবাহিক বন্ধের জন্য দায়ী নোয়া। যদিও দর্শকদের এই সমালোচনা একেবারেই গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী। তিনি জানান কেন এত জলদি ধারাবাহিক বন্ধ হচ্ছে তা জানি না আমি। ধারাবাহিকে যা দেখানো হবে তা পুরোটাই নির্ভর করছে প্রযোজকদের ওপর।’

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর