ধারাবাহিকে বৌমার ওপরে রেগে লাল সাত্যকীর মা, এদিকে একসাথে শর্ট ড্রেস পরে উত্তাল নাচ শুক্লার

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক “এই পথ যদি না শেষ হয়”। জনপ্রিয় এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।সাত্যকি ও উর্মির দুষ্টু মিষ্টি খুনসুটি আর প্রেম নিয়ে মেতে থাকেন দর্শকরা। সম্প্রতি ধারাবাহিকে সাত্যকির মা বেশ চটে আছেন বৌমার উপরে। যা নিয়ে বেশ ক্ষুব্ধ দর্শকরা।

এত গেলো অনস্ক্রিন গল্প, কিন্তু অফ স্ক্রিন যে ধারাবাহিকের প্রত্যেকেই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু সেই নিয়ে কোনো সন্দেহ নেই। দিনের শেষে প্রত্যেকেই তারা একে অপরের পরিবার। জীবন মানেই জি বাংলা আর সেই জি বাংলা পরিবারের সকলেই একসাথে কাটানোর মুহূর্ত ফুটে উঠল সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি অভিনেত্রী শ্রুতি দাসের জন্মদিন ছিল। শ্রুতির সাথে দীর্ঘদিন ধরেই সম্পর্কে আছেন পরিচালক স্বর্নেন্দু সমাদ্দার।প্রেমিকার জন্মদিনে একেবারে গ্র্যান্ড সেলিব্রেশন হলো দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে। আর সেই মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন শ্রুতির বান্ধবী অভিনেত্রী অন্বেষা হাজরা।

 

View this post on Instagram

 

A post shared by Annwesha Hazra (@annwesha_hazra)

জন্মদিন উপলক্ষে একেবারে চাঁদের হাট বসেছিল ক্যাফেতে। স্বাভাবিক ভাবেই তারা পার্টি ড্রেস পরেই আসেন। ধারাবাহিকের পর্দায় উর্মির শ্বাশুড়ি যতই রেগে যাক, এদিকে শর্ট ড্রেস পরে রীতিমত চমক দিয়েছেন অভিনেত্রী। যা দেখে চোখ টেনেছে নেটিজেনদের মধ্যেও। উপস্থিত ছিলেন ধারাবাহিকের একাধিক জনপ্রিয় মুখ। সকলেই জমিয়ে মজা করেছেন।

সোশ্যাল মিডিয়া তে সেই ছবি ভাগ করে নিয়ে অভিনেত্রী লিখেছেন “আমরা,আমাদের পরিবার”। ছবি প্রকাশ্যে আসার পরেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই ছবি। নেট মাধ্যমে সকলেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles