বৃষ্টির সঙ্গে হলুদ শিফন শাড়ি বলতেই প্রথমেই মাথায় আসে ‘টিপটিপ বরশা পানি’ গানে একরাশ উষ্ণতার জানান দেওয়া রবীনা ট্যান্ডন-এর কথা। ৯০-এর দশকে এই গান একসময় মাতিয়ে রাখত দর্শককূলকে। তেমন হলুদ শাড়ি পরেই আরও একবার নেটদুনিয়া কাঁপালেন অ্যাঞ্জেলা চৌধুরী ও তার দুই সহযোগী।
অ্যাঞ্জেলা চৌধুরী ও তার টিমের একটি ভিডিও সকলকে হতবাক করেছে। হলুদ শাড়িতে তিন সুন্দরী ‘সাকি সাকি’ গানের সুরে নাচছেন। তাদের সেই নাচ সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়াতে। তাদের সেই নাচ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরা। ইউটিউবে আপলোড করার পরই ভাইরাল হয়ে যায় এই ভিডিও। এই ধরণের নাচের ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে প্রায়শই আপলোড করে থাকেন অ্যাঞ্জেলা।
https://youtu.be/4M_Pjw876CU
অ্যাঞ্জেলা চৌধুরী, সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা একটি পরিচিত মুখ। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে রয়েছে লক্ষাধিক সাবস্ক্রাইবার। চলতি বছরেই সোশ্যাল মিডিয়া ও মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। বিভিন্ন মানুষ তার প্রতিভা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের মধ্যে তুলে ধরেন। ইনস্টাগ্রামে তার দেশ দেখানো হচ্ছে মার্কিন মুলুক। সেখানে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন তিনি। নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের পারফর্মেন্সের বিভিন্ন ভিডিও আপলোড করেন তিনি। প্রায় লক্ষাধিক মানুষ তার এই ভিডিও দেখে।
https://www.instagram.com/p/B1IcKHJhwFT/?utm_source=ig_web_copy_link
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া একটি বড় প্ল্যাটফর্ম। সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সকলেই নিজের প্রতিভা দেখাতে সক্ষম। এই সোশ্যাল মিডিয়া থেকেই অনেক সুপ্ত প্রতিভা উঠে এসেছে। লাইট ক্যামেরার বাইরেও যে মানুষ সেলিব্রিটি হতে পারে, তা সোশ্যাল মিডিয়া প্রমাণ। তাদেরই মধ্যে একজন হলেন অ্যাঞ্জেলা চৌধুরী।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার