বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও জোর করে গর্ভপাতের অভিযোগ, বিপাকে মিঠুন-পুত্র

আইনি গেঁড়োয় মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো ও স্ত্রী যোগিতা বালী। মিমোর বিরুদ্ধে এক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ আনেন এক তরুণী। যোগিতা বালীর বিরুদ্ধেও ওই তরুণীকে মানসিক নির্যাতন ও ভয় দেখানোর অভিযোগ আনেন ওই তরুণী। অভিযোগ দায়ের করা হয়েছে মুম্বই-এর ওশিওয়ারা থানায়।

পুলিশকে দেওয়া লিখিত অভিযোগে ওই তরুণী জানান যে, ২০১৫ সালে মিমো তাকে তার বাড়িতে ডেকে পাঠায়। মিমোর কথায় তার বাড়িতে যান ওই তরুণী। এরপর ঠাণ্ডা পানীয়ের সিঙ্গে মাদক মিশিয়ে তরুণীকে তা খাওয়ান মিমো। তিনি অচৈতন্য হয়ে পড়ায় তার অনুমতি ছাড়াই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন তিনি। এরপর চার বছর ধরে তাদের দুজনের সম্পর্ক ছিল। এই সময় একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে সহবাস করেন মিমো।

দীর্ঘদিন ধরে যৌন মিলনের ফলে গর্ভবতী হন ওই তরুণী। এই কথা মিমোকে জানাতেই বেঁকে বসে সে। বিয়ে করতে অস্বীকার করে। এমনকি, গর্ভপাত করানোর কথাও বলে সে। কিন্তু তরুণী রাজী না হওয়ায় তাকে না জানিয়ে কিছু ওষুধ খাইয়ে দেন মিমো। এর ফলে গর্ভপাত হয় তরুণীর। তিনি জানান, মিমোর মা যোগিতা বালীও এই বিষয়ে সবটা জানতেন। এমনকি, তিনি ওই তরুণীকে হুমকিও দেন। তার উপর চাপ সৃষ্টি করেন যাতে সে এই মামলা দফারফা করে।

২০১৮সালে বিয়ে করেন মিমো। সেই সময় ওই তরুণী মিমোর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করতে গেলে পুলিশ তার অভিযোগ নিতে অস্বীকার করে। এরপর দিল্লির রোহিণী আদালতে মামলা দায়ের করার আবেদন জানান তিনি। আদালত তার আবেদন স্বীকার করে এবং মামলা রুজু করে তদন্ত করার নির্দেশ দেয়। এরপর মুম্বই-এর অশিওয়ারা থানায় মিমো ও যোগিতা বালীর বিরুদ্ধে মামলা দায়ের হয়।

আরও অন্যান্য খবর