‘আমি তোর শোভন, তুই আমার বৈশাখী’, এ কী গান বানিয়েছেন অনীক ধর?

বেশ কয়েক মাস ধরে সংবাদমাধ্যমের শিরোনামে আছেন বৈশাখী ব্যানার্জি এবং শোভন চ্যাটার্জি। রাজনৈতিক জুটি থেকে এখন এই যুগল বিনোদনের জুটি হিসেবেই পরিচিত হয়ে গেছেন। পুজোর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের হয়ে যেভাবে ফটোশুট করেছিলেন দুজনে তা ভাইরাল হয়ে গিয়েছিল নিমেষেই।

এবার সেই ঘটনাকেই পর্দায় ফুটিয়ে তুললেন সারেগামাপা চ্যাম্পিয়ন অনীক ধর। তিনি ইউটিউবে যা গান বার করেছেন শোভন-বৈশাখী কে নিয়ে তাতে মাথায় হাত সকলের। গানের নাম শোভন বৈশাখী।

গানের দুই লাইনের নমুনা দেখা যাক, ‘আমি তোর শোভন তুই আমার বৈশাখী, ডিসেম্বরেও এনে দেবো কালবৈশাখী’। এই গানের অনেক সেজেছেন শোভন চ্যাটার্জীর মত আর রিম্পি বলে একজন সেজেছেন বৈশাখী। গানটিতে রয়েছে কিছুটা Rap ভার্সন।

গানটি ইতিমধ্যেই যে ভাইরাল ইউটিউবে দেখলে বোঝা যাবে। হাজার হাজার দর্শক ইতিমধ্যেই দেখে ফেলেছেন গানটি এবং তাতে লাইক পড়ছে হুড়মুড়িয়ে। তবে অনেক ভক্ত বলছেন যে, শিল্পী হিসাবে অনীকের গুণ অনেক বেশি, এরকম চটুল গানে তাকে মানায় না। আবার অনেকেই বলছেন যে মাঝেমধ্যে নিজের চেনা ছক পাল্টানো একটু ভালো।শোভন বৈশাখী এখনো গানটি দেখেছেন কিনা বলা যাচ্ছে না তবে youtube-এ ইতিমধ্যেই কিন্তু গানটি তুমুল হিট।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles