অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) থিয়েটার থেকে অভিনয় জগতে পা রেখেছিলেন। তিনি এখন অভিনয় থেকে সরে পরিচালক হয়ে গিয়েছেন। তার সিরিজ ছবিগুলো দর্শকদের বেশ মন কেড়েছে। পরিচালক হওয়ার আগেই অভিনয় দক্ষতায় তার অনুরাগীর সংখ্যা বেশ লম্বা। মফস্বলে বড় হয়ে উঠেছিলেন এই নামী অভিনেতা। তারপর থিয়েটার সেখান থেকে সিরিয়াল,সিনেমা,ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ। ধাপে ধাপে জনপ্রিয়তায় এগিয়ে গেছেন অনির্বাণ (Anirban Bhattacharya)। তার শৈল্পিক গুন হাতে গুনে শেষ করা যায় না। তিনি ভীষণ ভালো পরিচালনা করেন। তার আরও একটি সত্তা রয়েছে তিনি ভীষণ ভালো গান করেন। ছবিতে প্লেব্যাক এর পাশাপাশি সিনেমা ওয়েব সিরিজ পরিচালনা ইতিমধ্যেই সেরে ফেলেছেন অনির্বাণ।
এবার সারেগামাপা এর মঞ্চে অনির্বাণের (Anirban Bhattacharya) কন্ঠে মুগ্ধ হলেন সকলে। অনির্বানের গাওয়া গানে বিস্মিত হয়ে পড়লেন মুম্বাইয়ের বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য। এবার অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) গান শুনে তিনি অবাক হয়ে গিয়েছেন। এবারের সারেগামাপা লেজেন্ডস এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। সেই মঞ্চেই অভিজিৎ ভট্টাচার্যের পাশে দাঁড়িয়ে তিনি গেয়ে উঠলেন ‘নয়নও শরশি তুমি’। অনির্বাণের কন্ঠে গানের কলি শুনে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য।
অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) গাওয়া গানের একটি লাইন এতটাই মধুর ছিল তিনি গানটি থামিয়ে দিতেই অভিজিৎ ভট্টাচার্য প্রশ্ন করেন ‘তারপর’.. তিনি অনির্বাণের কন্ঠে পুরো গানটি শুনতে চেয়েছিলেন। তবে অভিনেতা অনির্বাণ বড় মাপের গায়ক অভিজিত ভট্টাচার্যের হাত ধরে বলেন, “আপনি মঞ্চে বসে আছেন, আমি কীভাবে গান গাইব।” অভিজিৎ অনির্বাণকে বলেন, “আমি তো কানপুর থেকে এসেছি, তুমি তো বাংলার ছেলে, গাও না।”
এত বড় মাপের একজন গায়কের অনুরোধ ফেলতে পারেননি অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। গানের আরও কিছুটা অংশ তিনি গেয়েছেন খুব মধুর কন্ঠে। এমনই একটি ভিডিও সারেগামাপার পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। অনির্বাণ অনুরাগীরা ভীষণভাবেই আপ্লুত এত বড় মাপের গায়কের পাশে অনির্বাণ এর গান শুনে। অনির্বাণ ভট্টাচার্যের বহুমুখী প্রতিভার প্রশংসা শুরু করেছেন অনুরাগীরা। ইতিমধ্যেই অভিনয়ের পাশাপাশি বাংলা সিনেমাতে গান গেয়ে নাম করেছেন তিনি।
সম্প্রতি, সাক্ষাৎকারে অভিনয় নয় নিজের গান গাওয়ার প্রসঙ্গে কথা বললেন অনির্বাণ ভট্টাচার্য। সাক্ষাৎকারে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) জানাচ্ছেন, “আমি সেই গানই গাই, যে গান আমি গাইতে পারি। গানটা আমার পছন্দ হচ্ছে না বলে আমি গান রিজেক্ট করি না। আমার কাছে খুব যে গানের অফার আসে তা নয়। আমি প্রথম যেটা দেখি সেটা হচ্ছে আমি গানটা গাইতে পারব কিনা। কারণ গায়ক হিসেবে আমি ভীষণ লিমিটেড। গানের অফার পাওয়ার পর যেটা আমাকে ভাবতে হয়, গানটা শুনে এবং প্র্যাকটিস করে যে এই গানটা আগেও আমি গাইতে পারব কিনা। যদি মনে হয় আমি গানটা গাইতে পারব তবে আমি গান গাইতে ভালোবাসি। ইদানিং আমি গান লিখছি। অনেক গান লেখা হয়ে গেছে। বল্লভপুরের সবকটা গান আমার লেখা। আবার বিবাহ অভিযানের গান গুলো আমার লেখা, যদিও সেগুলো হিট করেনি তবে ঠিক আছে, ওটা অন্যজোন ছিল কমার্শিয়াল ছবির।”





