টলিউড জগতের অন্যতম জনপ্রিয় তারকা অনির্বাণ ভট্টাচার্য। প্রায় সমস্ত বাঙালি তরুণীদেরই হার্টথ্রব ছিলেন এই হ্যান্ডসাম নায়ক। ছিলেন লেখা হলো কারণ গত ২৬ শে নভেম্বর অনির্বাণ ভট্টাচার্য তার দীর্ঘদিনের বান্ধবী মূকাভিনয় অভিনেত্রী মধুরিমা গোস্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। যারা খবর পেয়ে মন ভেঙেছে প্রচুর মহিলার। অনেকেই প্রশ্ন করছেন কে এই মধুরিমা গোস্বামী? কারণ তার ব্যাপারে কখনো কোনদিনও শোনা যায়নি।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মূকাভিনয়ের প্রাক্তন ছাত্রী মধুরিমা। বাবা পদ্মশ্রী প্রাপ্ত বিখ্যাত মূকাভিনয় অভিনেতা নিরঞ্জন। থিয়েটারে অভিনয়ের সূত্রেই অনির্বাণ এবং মধুরিমার পরিচয় হয়। অনির্বাণ কিন্তু কোনদিনও মধুরিমার কথা কোথাও বলেননি। টলিউডে অনির্বাণের ঘনিষ্ঠরাই শুধুমাত্র তাদের সম্পর্কের ব্যাপারে জানতেন। সৃজিৎ মুখার্জীর রিসেপশনে তাদের দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর গুঞ্জন উঠতে শুরু করে।
অবশেষে ২৬শে নভেম্বর তারা অত্যন্ত সাধারণভাবে কিন্তু অভিনব পদ্ধতিতে নিজেদের বিবাহ সম্পন্ন করেন। সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে বসেছিল বিয়ের আসর। বিবাহ বাসরের সাজগোজ যেমন ছিল অভিনব সেরকম বিয়ে হয়েছেও অত্যন্ত সাধারণ ভাবে। বিয়ের বিভিন্ন ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে এর আগেই তবে এবার মধুরিমা গোস্বামীর একটি ভিডিও নেট পাড়ায় আগুন এর গতিতে ছড়িয়ে পড়েছে। যেখানে মধুরিমাকে শোনা যাচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করতে।
২৬ তারিখে বিয়ে নিয়ে বেশ কিছু কথা বলেন এই মূকাভিনয় অভিনেত্রী যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তার পরে তাদের বিয়েতে যারা যারা সহায়তা করেছেন তাদের সকলকে নাম উল্লেখ করে অত্যন্ত সাধারণ ভাষায় অথচ আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অভিনেত্রী।
এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং সকলেই বলছেন একজন তারকার স্ত্রী যে এরকম সাধারণ হতে পারেন তা মধুরিমা গোস্বামীকে না দেখলে বোঝা যেত না। তিনি নিজের পরিচয়েই স্বকীয় এবং অনির্বাণ যে যোগ্য সহধর্মিণী পেয়েছেন সে কথা স্বীকার করছেন অনির্বাণের অনুরাগীরাই।
দেখুন সেই মন জয় করা ভিডিও…





