ফের বিতর্কে শ্রাবন্তী ও রোশন, নিজের হোয়াটসঅ্যাপ চ্যাটের ছবি প্রকাশ্যে আনলেন রোশন

শ্রাবন্তী ও রোশনের মধ্যেকার তরজা যেন দিনের পর দিন বেড়েই চলেছে। দুজনের বিচ্ছেদের খবর রটতেই শোরগোল পড়ে যায় নেট পাড়ায়। এক ছাদের নীচে থাকা তো দূর, সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে আনফলোও করে দিয়েছেন এই মিয়াঁ-বিবি। মুছে দিয়েছেন দুজনের একসঙ্গে বিভিন্ন ছবিও। এরই মধ্যে ফের একবার একটি ছবি শেয়ার করে বিতর্কে জড়ালেন রোশন।

সম্প্রতি, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি ছবি শেয়ার করেন রোশন। এই ছবি নিয়েই এখন জল্পনা তুঙ্গে। এই ছবিতে দেখা যাচ্ছে, কেউ একজন মেসেজে লিখছেন যে, এখন মেসেজ করো না, আমি গেম খেলছি। এর উত্তরে অপরজন লিখছেন যে ঠিক আছে, তিনি তবে গেমই খেলুন, তার আর কী? তিনি চলেই যাচ্ছেন।

ফের বিতর্কে শ্রাবন্তী ও রোশন, নিজের হোয়াটসঅ্যাপ চ্যাটের ছবি প্রকাশ্যে আনলেন রোশন

এই ছবি শেয়ার করার পর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। অনেকেই মনে করছেন যে এই ছবির মাধ্যমে তিনি শ্রাবন্তীকেই পরোক্ষভাবে ঠুকেছেন। রোশনের এই ছবি শেয়ারের পরই শ্রাবন্তীও ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে মাস্ক পরা সম্পর্কে সচেতনতা জারি করেন। তিনি বলেন, এখন মাস্ক পরে থাকলে কোনও মানুষকেই চেনা যাচ্ছে না। কিন্তু তা বলে মাস্ক ছাড়া বাইরে বেরোনো খুবই বিপজ্জনক।

তবে এই প্রথমবার নয় যখন সোশ্যাল মিডিয়ায় এই ঠাণ্ডা যুদ্ধ চলল রোশন ও শ্রাবন্তীর মধ্যে। এর আগেও রোশন একটি ছবি শেয়ার করেছিলেন যাতে দেখা গিয়েছিল একটি ছেলে হাঁটু গেড়ে বসে একটি মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার ভঙ্গিতে জিজ্ঞেস করছেন, তিনি কী তার জীবন ধ্বংস করতে রাজী?

এই ছবি নিয়েও শুরু হয়েছিল ঘোর বিতর্ক। যদিও তিনি বলেছিলেন যে নেহাতই মজা করেই তিনি এই ছবি দিয়েছেন কিন্তু অনুরাগীরা তা মানতে নারাজ। তার এই ছবি পোস্টের পরই শ্রাবন্তীও একটি ছবি দেন যেখানে লেখা ছিল, তুমি একজন নারীকে সাময়িকভাবে দমিয়ে রাখতে পারবে, কিন্তু সে যদি প্রকৃত নারী হয়, তবে সে সেই ভাঙা টুকরোগুলো নিয়ে ফের শক্তিশালী হয়ে উঠবে।

তাছাড়া, কিছুদিন আগে মহিলাদের সিঁদুর পরার প্রসঙ্গ নিয়েও রোশন বলেন যে তিনি সেই সমস্ত মহিলাদের ঘৃণা করেন যারা তাদের স্বামীর অপছন্দ সত্ত্বেও তা পরেন। এই কথা দিয়েও তিনি শ্রাবন্তীকেই ঠুকেছিলেন মনে করা হয়েছিল কারণ বিচ্ছেদের মধ্যে শ্রাবন্তীকে নানা জায়গায় সিঁদুর পরা অবস্থাতেই দেখা গিয়েছিল।

RELATED Articles