ধারাবাহিকে রাইকে বিয়ের প্রস্তাব দিয়েছে অনির্বাণ, বাস্তবেও রাইকে প্রপোজ করলো অনির্বাণ! পর্দার প্রেম বাস্তবেও গড়াল নাকি?

শুরুর থেকেই জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি নিয়ে দর্শকদের উচ্ছাস চোখে পড়ার মতো। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। দুজনেই টেলিভিশন পর্দায় বেশ জনপ্রিয় এবং তাদের অভিনয়ে তিন বোনের গল্পের জটিলতা ও আবেগ ফুটে উঠেছে। রাই, নিলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। রাইয়ের চরিত্রে আরাত্রিকা মাইতি এবং নিলুর চরিত্রে দেবাদৃতা বসু অভিনয় করছেন।

সম্প্রতি, মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকে দেখা যাচ্ছে অনির্বাণ বিয়ের প্রস্তাব দেওয়ার পর তাকে নানা ভাবে কথা শুনিয়েছে সে। এই পুরো ঘটনায় রেগে যায় রাই, এবং সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। পরে ভুল বুঝতে পারে। পরের দিন ভোরবেলায় অনির্বাণের বাড়িতে পৌঁছায় স্রোত আর রাই। জানতে পারে ইতিমধ্যেই অনির্বাণ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাঝ রাস্তায় দেখা হয়ে যায় অনির্বানের সাথে। অনির্বাণ ক্ষমা চায় রাইয়ের থেকে। রাই থেকে যেতে বলে অনির্বাণকে।

আজকের পর্বে দেখা যাবে, রাই তার মনের কথা জানাচ্ছে অনির্বাণকে। প্রথম থেকে ধীরে ধীরে অনির্বাণের প্রতি দুর্বল হওয়া থেকে অনুভূতি গড়ে ওঠা সবটাই প্রকাশ করে। রাই সব কথা শুনিয়ে চলে যেতে চায়। হাত ধরে আটকে দেয় অনির্বাণ। অনির্বাণ বলে, হাত যখন সে ধরেছে আর ছাড়বে না। রাইয়ের অনুমতি নিয়ে রাইয়ের বাড়িতে বিয়ের কথা বলতে যায় অনির্বাণ। বিয়ের কথা শুনে লজ্জা পেয়ে রাই।

রাইয়ের বাড়িতে গিয়ে অনির্বাণ রাইয়ের যৌথ সিদ্ধান্তে‌ যে ওদের বিয়ের পিঁড়িতে বসার কথা ভেবেছে তা স্পষ্ট করে অনির্বাণ। রাইয়ের মা কী রাজি হবে অনির্বাণের কথাতে এটা জানতে হলে পরবর্তী এপিসোড দেখতে হবে। ধারাবাহিকের রাইকে নিজের মনের কথা বলে দিয়েছে অনির্বাণ। তবে বাস্তবে কি হচ্ছে কতটা কাছাকাছি এসেছে তারা? সাক্ষাৎকারে ফুটে উঠল তাদের খুনসুটি। এর আগে রাইয়ের প্রশংসা করতে দেখা গিয়েছিল অনির্বাণকে।

এক সাক্ষাৎকারে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের নায়ক নায়িকার সাক্ষাৎকারে ফাঁস তাদের সম্পর্ক। সাক্ষাৎকারে, তাদের প্রায়শই ঝগড়া করতে দেখা গেছে। অনস্ক্রিনে প্রেমের সম্পর্ক হলেও অফস্ক্রিনে ঝগড়া করতেই ব্যস্ত তারা। স্বাভাবিকভাবেই আগের থেকে অনেক বেশি লাজুক ভাবে দেখা গিয়েছে আরাত্রিকাকে। এদিকে সুমন একটু একটু করে প্রেমে পড়ছেন আরাত্রিকার। সাক্ষাৎকারে আরাত্রিকাকে দেখে সুমন গেয়ে উঠলো ‘হালকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি, সেই শাড়িটাই আজও তোমায় পরতে বলেছি’।

ধারাবাহিকে রাইকে প্রপোজ করতে নানান পদ্ধতি অবলম্বন করেছিল। কিন্তু বাস্তবে কিভাবে রাইকে মনের কথা বলল অনির্বাণ? তবে কি এই রিলের জুটি রিয়েল লাইফে হতে চলেছে। এবার তিনটি ভাষায় রাইকে প্রপোজ করল অনির্বাণ। কি উত্তর দিল রাই জানেন? অনির্বাণের প্রপোজে লজ্জা পেয়ে যায় রাই। তাদের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাগারাগি ও হয় মান-অভিমান চলে তাদের মধ্যে জানা গেছে অভিনেত্রীর কাছ থেকে।

আরও অন্যান্য খবর