নবান্ন-সহ সরকারি দফতরে বিদ্যুৎ অপচয়! এসি চালানো নিয়ে এবার সরকারি আধিকারিকদের কড়া হুঁশিয়ারি দিলেন মমতা

Mamata Banerjee warned government officials for wastage of electricity: মাঝে মধ্যেই একটা কথা বলতে শোনা যায়, ‘বাড়িটাকে তো সরকারি অফিস বানিয়ে ফেলেছিস’। বাড়িতে অনেক সময় ফাঁকা ঘরে ফ্যান, আলো জ্বলতে থাকলে এমন কথা বলেন অনেকেই। সরকারি দফতরে অনেক সময়ই দেখা যায় একটা ঘরে কেউ নেই কিন্তু তবুও ফ্যান চলছে, আলো জ্বলছে। এবার এই নিয়ে সরকারি আধিকারিকদের কড়া হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee warned government officials for wastage of electricity)

আজ, বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ নানান দফতরকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই বৈঠকে ছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী সুজিত বসু, নানান দফতরের সচিবরা। ছিলেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের উচ্চপদস্থ আধিকারিকরাও। এই বৈঠকেই নানা দফতরের আধিকারিকদের বেশ কড়া ভাষায় হুঁশিয়ারি দেন মমতা (Mamata Banerjee warned government officials for wastage of electricity)।    

সরকারি দফতরে বিদ্যুৎ খরচ নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। আলো-পাখা ব্যবহার কমানোর পাশাপাশি এসিও ২৬ ডিগ্রির উপরে চালানোর পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, অনেক সময়ই খবর আসে সরকারি অফিসে যখন লোক থাকছে না তখনও ফ্যান, আলো জ্বলছে, এসিও চলছে। এভাবে বিদ্যুতের অপচয় বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee warned government officials for wastage of electricity)

এদিন ডুয়ার্সের হলং বাংলো পুড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে মমতা বলেন, এভাবে বিদ্যুৎ অপচয় করলে যে শুধুমাত্র সরকারি অর্থ অপচয় হয় তা নয়, সরকারি সম্পদ নষ্ট এবং প্রাণহানির ঝুঁকিও থাকে (Mamata Banerjee warned government officials for wastage of electricity)। এদিন মমতা এই পরামর্শ দেন যাতে প্রতিটি সরকারি দফতরের মাথায় সোলার প্যানেল বসানোর ব্যবস্থা করা হয়।  

এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নানান সরকারি দফতরগুলিই ইচ্ছে মতো বিদ্যুৎ খরচ করেও বিদ্যুৎ দফতরকে বিল মেটাচ্ছে না। এই ব্যাপারে প্রয়োজন পড়লে যারা বিদ্যুৎ দফতরের বিল মেটাবে না, তাঁদের দফতরের বাজেট বরাদ্দ থেকে সংশ্লিষ্ট অর্থ কেটে নেওয়া হবে বলেও এদিনের এই বৈঠকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee warned government officials for wastage of electricity)

শুধু তাই-ই নয়, কলকাতায় জমি দখল নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমি ও ভূমি সংস্কারক দফতরের আধিকারিকদের তুলোধোনা করেন তিনি। বলেন, “পুর এলাকাগুলোতে রাস্তাঘাট খারাপ। লাইট নেই। ময়লা আবর্জনা। তারওপর জবরদখলের সমস্যা। আপনারা কী করছেন? কাউন্সিলররা কি ফিল্ডে নামছে না? নাকি শুধু নিজেদের ইনকামের কথা ভাবছে”?

RELATED Articles