হিন্দি টেলিভিশন জগতে মানব ও অর্চনা বেশ পরিচিত দুটি নাম। বালাজি টেলিফিল্মসের প্রযোজনায় শুরু হয় ‘পবিত্র রিস্তা’ নামের ধারাবাহিকটি। এই ধারাবাহিকেই মুখ্য চরিত্রে দেখা যায় সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডেকে।
২০০৯ সালে ১লা জুন শুরু হয় এই ধারাবাহিক। ১২ বছর পূর্ণ হল এই ধারাবাহিকের। এই উপলক্ষ্যে ইনস্টাগ্রাম লাইভে এসে নিজের অনুরাগীদের সঙ্গে এই দিনটি উদযাপন করলেন অঙ্কিতা। সেই ধারাবাহিকের থিমে তৈরি করা একটি কেকও কাটলেন তিনি।
আরও পড়ুন- তমান্না ভাটিয়াকে আগে থেকে না জানিয়েই ‘বাহুবলী ২’ ছবিতে এত বড় অন্যায় করা হয় অভিনেত্রীর সঙ্গে
এদিন পুরনো স্মৃতি উস্কে তিনি বলেন, “আজ আমি এমন অনেক ভিডিও দেখেছি যাতে সুশান্ত, আমি, পুরো পরিবার খুব আবেগপ্রবণ হয়ে আছে, যা আমাকে খুব সংবেদনশীল করে তুলেছে। পবিত্র রিস্তা আমার প্রথম সন্তান। এই শো সম্পর্কে আমার অনুভূতি খুব খাঁটি। সিরিয়ালের সকল কলাকুশলীরা খুব একাত্ম হয়ে থাকতাম আমরা এবং এটি একটি বড় পরিবারের মতো, যারা এখনও খুব কাছের। সকলের সঙ্গে দেখা হয় এখনও”।
তাঁকে এই ধারাবাহিকে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য একতা কাপুরকে ধন্যবাদ জানান অঙ্কিতা। এছাড়াও, অসংখ্য ধন্যবাদ জানান নিজের অনুরাগীদের তাঁকে এতটা ভালোবাসার জন্য।
এদিন সুশান্তকে মনে করে বেশ কিছুটা আবেগী হয়ে পড়েন অঙ্কিতা। অভিনেতাকে স্মরণ করে অঙ্কিতা বলেন, “সুশান্ত আজ আমাদের মধ্যে নেই। ওকে ছাড়া ‘পবিত্র রিস্তা’ অসম্পূর্ণ। আমি বিশ্বাস করি যে ও যেখানেই আছে, সেখান থেকে সবটা দেখছে। যেখানেই থাকুক খুশী থাকুক। সুশান্ত আমায় অভিনয় শিখিয়েছে। আমি কিছুই জানতাম না আগে। আমি জুনিয়র ছিলাম এবং ও অনেক সিনিয়র। সেই সঙ্গে ও একজন খুব ভাল সহ অভিনেতা ছিল। আমি নিজেকে ভাগ্যবান মনে করি ওঁর সঙ্গে কাজ করতে পেরে”।
View this post on Instagram
কার্যত, এই ধারাবাহিক থেকেই সুশান্ত ও অঙ্কিতার প্রেমের সূত্রপাত। এরপর দীর্ঘ ৬ বছর একসঙ্গে ছিলেন তারা। কিন্তু ২০১৬ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর দুজনের রাস্তাই আলাদা হয়ে যায়। তবে সুশান্তের মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন অঙ্কিতা।
গত বছর ১৪ই জুন বান্দ্রার ফ্ল্যাটে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। এরপর থেকে তাঁর মৃত্যুরহস্য নিয়ে নানা কাটাছেঁড়া হয়েছে, কিন্তু সেই রহস্যভেদ আজও হয়নি।
আরও পড়ুন- ‘থ্রি ইডিয়টস’-এ মদ্যপান করেই শুটিং করেছিলেন শরমন, মাধবন! নির্দেশ ছিল আমিরের, জানুন অজানা গল্প
সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান অঙ্কিতা। দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন সুশান্তকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য। সোশ্যাল মিডিয়াতেও প্রতিনিয়ত সক্রিয় থেকে নানান পোস্টে সুশান্তের জন্য ন্যায় বিচারের দাবী জানিয়েছেন অঙ্কিতা।





