অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৬ মাস কেটে গেলেও এখনও তাঁর অনুরাগীদের কাছে অমলিন তিনি। সোশ্যাল মিডিয়াতে এখনও সুশান্তের মৃত্যুর তদন্তের দাবী তোলেন তাঁর অনুরাগীরা। সিবিআই-য়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে সুশান্তের মৃত্যুর তদন্ত এখনও চলছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে।
গতকাল ছিল অঙ্কিতার জন্মদিন। এদিন নিজের বাড়িতেই কাছের কিছু বন্ধুবান্ধবদের নিয়ে জন্মদিন পালন করেছেন অঙ্কিতা। এই নিয়েই শুরু ট্রোলিং। তাঁর এই জন্মদিন পালন করা মোটেই ভালো চোখে দেখেন নি সুশান্তের অনুরাগীরা। সুশান্তের মৃত্যুর পর তাঁর মৃত্যুর রহস্য নিয়ে সিবিআইয়ের তদন্তের দাবী তুলেছিলেন অঙ্কিতাও। সবসময় তাঁকে দেখা গিয়েছে সুশান্তের পরিবারের পাশে।
সুশান্তের মৃত্যুর ৬মাসের মধ্যেই অঙ্কিতা কীভাবে ধূমধাম করে নিজের জন্মদিন পালন করলেন, এই নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন। অনেকে বলেছেন, “একটু তো লজ্জা হওয়া উচিত এতটা লজ্জাহীন আচরণ”। তবে সুশান্তের অনুরাগীদের ধৈর্যের বাধ ভেঙেছে ওই পার্টিতে সন্দীপ সিং-য়ের উপস্থিতি দেখে।
https://twitter.com/ShashiSRajput/status/1340542069945724931?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1340542069945724931%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Fsushant-singh-rajput-s-ex-girlfriend-ankita-lokhande-gets-badly-trolled-for-partying-with-sandip-ssingh-on-her-birthday-31608558561312.html
সুশান্ত ও অঙ্কিতার একসময়ে খুব ভালো বন্ধু ছিলেন সন্দীপ। সুশান্তের মৃত্যুর পরেও তাঁকে বারবার সুশান্তের পরিবারের পাশে থাকতে দেখা যায়। কিন্তু পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এই কারণেই তাঁকে অঙ্কিতার পার্টিতে দেখে তাঁর প্রতি ক্ষোভ উগড়ে দেন সুশান্তের অনুরাগীরা।
View this post on Instagram
অঙ্কিতার জন্মদিনের এই পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর হপবু বর ভিকি জৈন-সহ টেলি দুনিয়ার কিচু তারকা। এদিন পার্টিতে গোল্ডেন শর্ট ড্রেসে সেজে উঠছিলেন অঙ্কিতা। তবে সমালোচনার পাশাপাশি তাঁর রূপের প্রশংসাও করেছেন অনেকেই।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার