নেই কোনও অবসাদ, সুশান্তের মৃত্যু ভুলে হট অবতারে উদ্দাম নেচে নেট জনতার রোষের মুখে অঙ্কিতা

১৪ই জুন, এক ভয়ংকর দুপুর। হঠাৎই হইচই পড়ে যায় বিভিন্ন সংবাদমাধ্যমে, চারিদিকে তখন একটাই খবর, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু। এই খবরে শোকস্তব্ধ গোটা বলিউড থেকে শুরু করে সুশান্তের পরিবার ও তার অনুরাগীরা। এই খবর শুনেই রীতিমতো মাথা ঘুরে নাকি পড়ে গিয়েছিলেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। খবরটা শুনেই ফোন কেটে দিয়েছিলেন তিনি। ছিলেন না কথা বলার মতো অবস্থায়। এরপর জল অনেক দূর গড়িয়েছে। কেটে গেছে প্রায় চার মাস, আর এরই মধ্যে সুশান্তের মৃত্যুর সব দুঃখ ভুলে একেবারে হট অবতারে ধরা দিলেন অঙ্কিতা। তবে এর জন্য তাকে কম হেনস্থা হতেও হয়নি।

https://www.instagram.com/p/CGjit1NhFjm/?utm_source=ig_web_copy_link

সুশান্তের মৃত্যুর পর রীতিমতো ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। রিয়া চক্রবর্তীকে সরিয়ে নেটিজেনদের মনে জায়গা করে নেন তিনি। সুশান্তের মৃত্যুর পর তাকে দেখা গেছে সাদা পোশাক পরিহিত অবসাদগ্রস্ত অবস্থায়। সুশান্তের পরিবারের পাশে দাঁড়ানো থেকে শুরু করে তার শোকসভায় হাজিরা, সব সময় সব দায়িত্বই পালন করেছেন তিনি।

সুশান্তের মৃত্যুর বিচার চেয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় দাবী তোলেন অঙ্কিতা। প্রত্যেক পদক্ষেপে তার একটাই কথা, এর শেষ দেখে ছাড়বেন। সুশান্তের জন্য ভগবানের কাছে প্রদীপ জ্বালানো ও তাঁর আত্মার শান্তি কামনা, এসবই করতে দেখা গেছে তাকে। এমনকি, সুশান্তের অস্বাভাবিক মৃত্যু নিয়ে রিয়া চক্রবর্তীকেও শানিয়েছেন তিনি।

কিন্তু হঠাৎই সেই অঙ্কিতার বদল ঘটেছে। উৎসবের মরশুমে আবার নিজের হট লুকে ফিরে গিয়েছেন তিনি। আনন্দ উৎসবে মাতলেন উদ্দাম নাচে। ‘লুটেরা’ ছবির গানে পারফর্ম করে একরাশ উষ্ণতা ছড়িয়ে দিলেন। তার এই লুক প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ট্রোল হন তিনি। জনতার একাংশের দাবী, সুশান্ত কি তবে বিচার পেয়ে গেছেন? এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যেতে কী করে পারলেন অঙ্কিতা? তাহলে এতদিন যা করে এসেছেন তা সবই কী শুধুই দেখানো ছিল তার। অনেকেই আবার বলেছেন দর্শকদের সমবেদনা পাওয়ার জন্য ও শিরোনামে উঠে আসতেই সুশান্তের মৃত্যুকে ঢাল করেছিলেন তিনি। এছাড়াও, আরও নানান মন্তব্য উঠে আসতে থাকে অঙ্কিতার দিকে।

RELATED Articles