চীনের সঙ্গে ভারতের শত্রুতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। প্রথমত গোটা বিশ্ববাসীর অভিযোগ যে চীন ছড়িয়েছে এই মারাত্মক করোনাভাইরাস যার জেরে প্রায় এক বছর হতে চলল ভুগছে গোটা বিশ্ব। এরপরে সীমান্তে যেভাবে ভারতীয় সৈন্যদের ওপর লাগাতার আক্রমণ হানছে লালফৌজ তাতে চীন এখন ভারতীয়দের চোখে অন্যতম শত্রুদেশ। এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কে অসুর বানিয়ে হইচই ফেলে দিল বহরমপুর এর স্বর্গধামের পূজা কমিটি।

আজ মহাষষ্ঠী। আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি তুমুল ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি প্যান্ডেলে মা দুর্গার সঙ্গে যে অসুর রয়েছে তা শি জিনপিংয়ের আদলে তৈরি করা হয়েছে। সব থেকে বড় কথা এখানে দেখা যাচ্ছে অসুরের মুন্ডু ছিঁড়ে খাচ্ছে মা দুর্গার বাহন সিংহ এবং নিচে পড়ে রয়েছে সেই কাটা মুন্ডু এবং দেখা যাচ্ছে কাটা মুণ্ডটি আসলে শি জিনপিংয়ের! যেই ছবি সোশ্যাল মিডিয়ায় এলাকাবাসীরা পোস্ট করতেই আগুনের মতো ছড়িয়ে পড়ে। এইভাবে যে চীনকে জবাব দেওয়া হয়েছে তা দেখেই আপ্লুত নেটিজেনরা।

মুর্শিদাবাদের বহরমপুরে স্বর্গধাম ক্লাবের সার্বজনীন দুর্গাপুজো এবার অসুরের জায়গায় শি জিনপিংকে রেখে দুর্গা পুজোতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। মৃৎশিল্পী অসীম পালের তৈরি এই অভিনব শিল্প কীর্তি এখন সোশ্যাল মিডিয়ায় বাজার কাঁপাচ্ছে।

স্বাভাবিকভাবেই বাঙালিরা চীনের প্রেসিডেন্টকে এই অবস্থায় দেখে খুব খুশি হয়েছে। গোটা বিষয়টি এতটাই ভাইরাল হয়েছে যে কলকাতার থিম পুজো কে বহরমপুরের এই ক্লাবের পুজো একাই দশ গোল দিচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায়। আপনি নিজের চোখেই দেখুন সেই ভাইরাল ছবি…





