অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) তার প্রথম ধারাবাহিকেই দর্শকদের মন জয় করেছেন। বর্তমানে তিনি ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) সিরিয়ালে অভিনয় করছেন এবং জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। তার অভিনীত জ্যাস চরিত্রটি দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। ধারাবাহিকটি ক্রমাগত টিআরপি তালিকার শীর্ষে রয়েছে। এই ধারাবাহিকের প্রতিটি পর্বের টানটান উত্তেজনা ও আকর্ষণীয় গল্প এর বিশেষত্ব। এই জনপ্রিয় ধারাবাহিকের মূল কেন্দ্রবিন্দু অঙ্কিতা (Ankita Mallick)।
প্রথম ধারাবাহিকেই (Jagadhatri) অভিনেত্রী ভালো পারিশ্রমিক পাচ্ছেন। সূত্র অনুযায়ী, তিনি (Ankita Mallick) প্রথমদিকে প্রতি মাসে ৭০ হাজার টাকা পারিশ্রমিক পেতেন। কিন্তু ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে তার পারিশ্রমিকও বেড়ে যায়। বর্তমানে তিনি ৯০ হাজার টাকা পারিশ্রমিক পাচ্ছেন।
অঙ্কিতা (Ankita Mallick) ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন মুখ। তার বয়স মাত্র ২১ বছর, কিন্তু এত অল্প বয়সেই তিনি দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন। এর আগে তাকে বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা গিয়েছিল। সেখান থেকেই ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান। অঙ্কিতা (Ankita Mallick) একান্নবর্তী পরিবারের মেয়ে।
আশুতোষ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন অঙ্কিতা (Ankita Mallick)। মডেলিং ছিল তার পছন্দের এবং মডেলিং থেকেই সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান। সহজেই জি বাংলার জনপ্রিয় সিরিয়ালে স্থান করে নেন। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের (Jagadhatri) জ্যাস সান্যাল চরিত্রে তার অভিনয় দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে।
টিআরপি তালিকাতেও একসময় বরাবর ফার্স্ট হত ধারাবাহিকটি, তবে বর্তমানে জনপ্রিয়তা কিছুটা কমে যাওয়ায় সেরা পাঁচের মধ্যেই থাকে। জগদ্ধাত্রী নিজেই একের পর এক ধামাকাদার কান্ড ঘটাচ্ছেন ধারাবাহিকে (Jagadhatri)। তবে কিছুদিন আগেও সোনা গেছিল নাকি অঙ্কিতা (Ankita Mallick) ছাড়তে চলেছেন ধারাবাহিক। তবে এবার স্পষ্ট খবর, জগদ্ধাত্রী ধারাবাহিকের মূল নায়িকা অঙ্কিতা ছাড়ছেন না ধারাবাহিকটি (Jagadhatri)। খবরটির সম্পূর্ণ ভুয়ো ছিল বলেও জানা গেছে। তবে এও শোনা যাচ্ছে, এই ধারাবাহিক নাকি শীঘ্রই শেষ হতে চলেছে।





