টলিপাড়ার অন্যতম জনপ্রিয় করে তোলেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। দীর্ঘ ১০ বছরের সম্পর্ক খুব শীঘ্রই পরিণতি পেতে চলেছে। এর মধ্যেই তাদের একটি সিনেমা একসঙ্গে করা হয়ে গিয়েছে যার নাম ম্যাজিক। সেই সিনেমা অত্যন্ত হিট হয়েছিল বক্স অফিসে।
তবে এবার সাতসকালে ঐন্দ্রিলার ওপর ক্ষেপে লাল অঙ্কুশ। বিবাহ বন্ধনে আবদ্ধ না থাকলেও একে অপরের সঙ্গে লি’ভ ই’ন করছেন অনেকদিন হয়ে গেল। ফলে টুকটাক সমস্যা লেগেই থাকে কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ঐন্দ্রিলাকে হুমকি দিয়ে বসলেন অঙ্কুশ।
আসলে ব্যাপারটা হয়েছে কি, অঙ্কুশ ফেস মাস্ক পরে একটি ছবি দিয়েছেন। তাকে এক মুহূর্তে দেখলে আপনার চমকে ওঠার কথা। কিন্তু তিনি যে ব্যাপারটা একদম মন থেকে করেননি তা তার ক্যাপশন দেখলেই স্পষ্ট। তিনি বস্তুত একদম ফেসিয়াল করতে পছন্দ করেন না।
View this post on Instagram
কিন্তু ঐন্দ্রিলার চাপে পড়ে তাকে বাধ্য হয়ে ফেসিয়াল করতে বসতে হয়েছে। সেই জন্যেই অঙ্কুশ ক্যাপশনে লিখেছেন, ‘এইজন্যই আমি ফেসিয়াল করতে অপছন্দ করি। ঐন্দ্রিলা নেক্সট টাইম থেকে আমাকে একদম ফোর্স করবি না।’
View this post on Instagram
প্রিয় নায়কের এই ছবি দেখে হেসে খুন তার অনুরাগীরা। বস্তুত মজা করেই অঙ্কুশ পোস্টটি করেছেন এ কথা বোঝাই যাচ্ছে। এই ছবি দেখে মজা পেয়েছেন সকলে।





