টলিপাড়ার অন্যতম জনপ্রিয় নায়ক হলেন অঙ্কুশ হাজরা। তার অভিনয় সাধারণ মানুষকে মুগ্ধ করেছে সঙ্গে ডান্স বাংলা ডান্সের সঞ্চালনা মানুষের মন জয় করে নিয়েছে। তুখোড় হাস্যরসের অধিকারী এই মানুষটিকে ভালোবাসেন সকলেই।
সম্প্রতি তিনি নতুন সিনেমার কাজে হাত দিয়েছেন। প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে মিলে তিনি অভিনয় করছেন লাভ ম্যারেজ নামে সিনেমাতে। কিন্তু শুটিং ভালোমতো শুরু হওয়ার আগেই জোরদার ধাক্কা খেলেন অঙ্কুশ।
কিছুদিন আগেই ভাইরাল ফিভারে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি আর এবার তিনি ভুগছেন পা নিয়ে। ইনস্টাগ্রামে নিজের প্লাস্টার করা পায়ের ছবি দিয়ে লিখেছেন, ‘দেড় মাসের ওপর হল ভাঙা পা নিয়ে আমি কাজ করে যাচ্ছিলাম কিন্তু অবস্থা এবার খারাপের দিকে যাচ্ছে। তাই ডাক্তার ৭ থেকে ১০ দিনের বেড রেস্ট নিতে বলেছে।’
View this post on Instagram
জানা যাচ্ছে তার গোড়ালিতে চিড় ধরেছে।এখন কাজ করা থেকে তাকে বিরত থাকতে হবে। তাই ডান্স বাংলা ডান্সের সঞ্চালকের ভূমিকায় তাকে একদিন নাও দেখা যেতে পারে। অঙ্কুশের দ্রুত আরোগ্য কামনা করেছেন তার অনুরাগীরা। তাকে ডান্স বাংলা ডান্সের মঞ্চে জলদি দেখতে চাইছেন সকলে।





