‘সিনেমার সেট মনে করে কি দেরি করে এসেছ!’এবার বলিউডের তারকাদের উপর নিজের ক্ষোভ উগরে দিলেন এনসিবির অফিসার সমীর ওয়াংখেড়ে। মা’দ’ক মামলায় আরিয়ান খানের গ্রেফতারের পর, এবার এনসিবির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হয়েছেন অনন্যা পান্ডে। জিজ্ঞাসাবাদের জন্য দু’দিন ধরে এনসিবির দফতরে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে এদিন তিন ঘন্টা দেরি করে দফতরে এসেছিলেন অনন্যা। যার জন্য সমীর ওয়াংখেড়ের রোষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।
যেখানে শুক্রবার দিন তাঁকে এনসিবির অফিসে ডাকা হয়েছিল সকাল ১১টায়, সেখানে তিনি দফতরে গিয়ে পৌঁছান বেলা ২টোয়। যাতে বেজায় রেগে যান অফিসার সমীর ওয়াংখেড়ে। তিনি এদিন বলেন, “এটা আপনার সিনেমার সেট নয়। কেন্দ্র সরকারের সংস্থা। আধিকারিকরা শুধু আপনার জন্য বসেছিলেন। সময়মতো আসবেন।” জানা গিয়েছে, চাঙ্কি পান্ডের কন্যা তিনবার আরিয়ান খানকে মা’দ’ক বিক্রেতাদের ফোন নম্বর দিয়ে মা’দ’ক পেতে সাহায্য করেছেন। কিন্তু প্রমাণ থাকা সত্বেও, মাদক সরবরাহের ঘটনা অস্বীকার করে গিয়েছেন তিনি।
বৃহস্পতিবার প্রথম দফার জেরা করা হয় তাঁকে। প্রচন্ড টেনশনে কেঁদেই ফেলেছিলেন অভিনেত্রী। এরপর আত্মবিশ্বাসের সঙ্গে শুক্রবার দিন সমীর ওয়াংখেড়ের সঙ্গে কথা বলেন নায়িকা। দুদিন ধরেই চাঙ্কি পান্ডের সঙ্গে এনসিবির অফিসে দেখা যাচ্ছে নায়িকাকে। মূলত হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতেই আটকে রয়েছেন আরিয়ান খান। এই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই ‘অ্যানি’ নামে একজনের নাম উঠে এসেছে। এর দরুন সন্দেহ যাচ্ছে অনন্যা পান্ডের দিকে।
Mumbai NCB: Raids underway at three places in Bandra
— ANI (@ANI) October 23, 2021
২০১৮-১৯-এর পুরনো চ্যাটে আরিয়ানকে গাঁ’জা’র জোগান দেওয়ার আশ্বাস দিয়েছিলেন অনন্যা। তিনি বলেছিলেন, “আমি ব্যবস্থা করব”। কিন্তু তাঁর বিরুদ্ধে মা’দ’ক সংগ্রহ বা সরবরাহের কোনও প্রমাণ নেই এনসিবির কাছে। অভিনেত্রী জানিয়েছেন, তিনি রসিকতা করেছিলেন। এদিকে শনিবার বান্দ্রার তিন জায়গায় তল্লাশি চালায় এনসিবি।
গতবছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সামনে এসেছে বলিউডের কালো দিক। যেখানে নাম জড়িয়েছে বলিউডের প্রভাবশালী সমস্ত তারকাদের ও স্টারকিডদের। দেখার এই জল কতদূর গড়ায়!





