বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক হলেন অঙ্কুশ হাজরা। মূলত বিভিন্ন কমেডি হিরো চরিত্রেই আমরা অঙ্কুশকে দেখেছি। এমনিতেও বাস্তব জীবনেও অঙ্কুশের রসবোধ চূড়ান্ত ভালো। তবে এবার অঙ্কুশ যা কাণ্ড ঘটালেন তা দেখে হতবাক নেটিজেনরা।
অঙ্কুশের প্রেমিকার নাম ঐন্দ্রিলা সেন যিনি ছোটপর্দায় অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। অঙ্কুশ ঐন্দ্রিলার জুটি ইতিমধ্যেই একসঙ্গে সিনেমা করছ ফেলেছেন যার নাম ম্যাজিক যা বক্স অফিসে অত্যন্ত ভালো ফল করেছে এই করোনা পরিস্থিতির মধ্যেও।এই জুটির প্রেম সম্পর্ক প্রায় ১০ বছর হতে চলল এবং অনেকদিন ধরেই তারা কলকাতায় একসঙ্গে লিভ ইন করেন। তবে এবার অঙ্কুশকে ঐন্দ্রিলা নয় অন্য কাউকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে দেখা গেল!
View this post on Instagram
সে আর কেউ নয় অঙ্কুশের প্রিয় পোষ্য বাবলা। বাবলা কে বুকে নিয়েই অঙ্কুশ ঘুমাচ্ছেন এবং সেই ফোটো তিনি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন একটু শান্তির ঘুম।
সত্যিই পোষ্যরা জীবনে থাকলে যে অপার শান্তি নেমে আসে তাকে বলে মাত্র যারা বাড়িতে কোন না কোন পশুপাখি পোষেন তারাই জানেন।অঙ্কুশের ছবি দেখলেই বোঝা যাচ্ছে অঙ্কুশ বাবলাকে কতটা ভালবাসেন এবং বাবলার নিশ্চিন্ত ঘুম দেখলেও বোঝা যাচ্ছে সে অঙ্কুশকে পেয়ে কতটা নিশ্চিন্ত।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার