টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দুই তারকা। মাঝেমধ্যেই তাঁদের ভালোবাসা নজরে পড়ে দর্শকদের। পাশাপাশি নানান সময়ে একে অপরকে ঘিরে খুনসুটিও করে থাকেন এই তারকা জুটি। যা দেখে হেসে লুটোপুটি খায় তাঁদের অনুরাগীরা। চলতি বছরের পুজোতে মুক্তি পাচ্ছে অঙ্কুশ হাজরা অভিনীত ছবি ‘এফআইআর’। যা নিয়ে চর্চা আর উৎসুকতা তুঙ্গে। তবে ছবি রিলিজের আগেই তা নিয়ে এক নতুন চমক আসতে চলেছে। এরকমই কিছু আভাস দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
এদিন সারা সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও সাড়া ফেলে দিয়েছে। ভিডিওটি ফেসবুকে ছেড়েছেন অভিনেতা নিজে। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘এফআইআর’-এর একটি সোশ্যাল মিডিয়া কনটেন্ট নিয়ে হাজির হচ্ছেন খুব শীঘ্রই। সেখানে অভ্রজিত দত্ত আদতে কী রকম, তা মূলত তুলে ধরা হবে। ‘এফআইআর’ ছবিতে অঙ্কুশ হাজরার চরিত্রের নাম অভ্রজিত দত্ত। তবে এই ভিডিওতে বারবারই অভিনেতা ‘আমরা’ শব্দটি ব্যবহার করে গিয়েছেন। আদতে সেই চমক নিয়ে অভিনেতার সঙ্গে হাজির হচ্ছেন তাঁর প্রেমিকা ঐন্দ্রিলা সেনও।
ছবিতে তাঁর কোনো রোল নেই। কিন্তু তাও অভিনেতাকে অকথ্য সমর্থন করে গিয়েছেন অভিনেত্রী। এদিন কালো স্যান্ডো গেঞ্জীতে ধরা দিয়েছেন অঙ্কুশ। অন্যদিকে জিমের পোশাকেই দেখা গিয়েছে ঐন্দ্রিলা সেনকে। এদিন ফেসবুকে ভিডিও ছেড়ে ক্যাপশনে অভিনেতা লেখেন “স্টে টিউনড”। সঙ্গে এক অদ্ভুদ অঙ্গভঙ্গি করতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। কালো চশমা পড়ে, মুখে লোফার দের মত কাঠি গুঁজে ভিডিওর সামনে ধরা দিয়েছিলেন তিনি। দেখে মনে হচ্ছিল অভ্রজিত চক্রবর্তীর চরিত্রের আগাম বিবরণ দিচ্ছেন তিনি।
তবে এদিন ভিডিও শেষ হওয়ার আগে অভিনেত্রীকে একরাশ চুমু দিয়ে ভরালেন অঙ্কুশ। ভিডিও চলতে চলতেই ঐন্দ্রিলাকে টেনে নিয়ে একের পর এক চুমু দিতে থাকলেন অভিনেতা। সম্প্রতি শোনা গিয়েছে, খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন এই তারকা জুটি।
তবে এদিন ঐন্দ্রিলাকে নিয়ে অভিনেতার কান্ড-কারখানা দেখে চোখ কপালে উঠেছে দর্শকদের। অনেকেই অভিনেতার এই ভিডিও দেখে লিখেছেন, ‘আপনাদের মতো জুটি হয় না। আপনারা হলেন মেড অফ ইচ আদার কাপেল।’ আবার অনেকে লিখেছেন, ‘আপনার মত বাজে অভিনেতা টলিউডে আর নেই’। সব মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে অভিনেতার ভিডিওতে। এদিকে অনেকেই অপেক্ষায় রয়েছে অভিনেতার এই নতুন সোশ্যাল মিডিয়া কনটেন্ট দেখার জন্য। যেখানে সঙ্গ দেবেন ঐন্দ্রিলা সেনও।





