কপিল শর্মা শোতে গান গাইতে গিয়ে বাঁধা দেওয়া হল ইন্ডিয়ান আইডল বিজেতা পবনদীপকে! দেখুন ভাইরাল ভিডিও

সদ্য শেষ হয়েছে ইন্ডিয়ান আইডল রিয়েলিটি শো। উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ রাজন সুরে মেতেছে সকলেই। তার মাথায় উঠেছে সেরার সেরা মুকুট।বর্তমানে দর্শকরা রীতিমত অপেক্ষা করে থাকেন তার গলায় গান শুনতে।তবে এবার দ্য কপিল শর্মা শোতে গিয়ে বিপাকে পড়লেন তিনি। তাকে গান গাইতেই দেওয়া হচ্ছে না।

কিছুদিন আগেই দ্য কপিল শর্মা শোতে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান আইডলের ৬ ফাইনালিস্ট।তাদের সাথে উপস্থিত ছিলেন নেহা কক্কর এবং টনি কক্কর।তাদের নতুন গান কাঁটা লাগা গানের প্রমোশনে উপস্থিত ছিলেন তারা।সকলের সাথে হাসি ঠাট্টায় মেতে ওঠেন কপিল। অরুনিতা ও পবন দীপের প্রেম নিয়েও কথা ওঠে।

এত ভালো মাঝেও হঠাৎ করে তাকে কেন গান গাইতে দেওয়া হবে না! সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে।যেখানে দেখা যাচ্ছে পবনদীপ বদলাপুর’ ছবির ‘যো ভেজি থি দুয়া গানটি গাইছেন।পবন গান শুরু করতেই পেছন থেকে পবন দীপের বাকি বন্ধুরা সহ কপিল নিজেও নানারকম আওয়াজ করতে শুরু করে। পবনের মনসংযোগ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে তারা।

তবে এসবের মধ্যেই গান শেষ করে হাততালি কুড়িয়ে নেন পবন। তার গান শুনে মুগ্ধ সকলেই।অর্চনা পূরণ সিং থেকে নেহা প্রত্যেকেই তার প্রশংসা করেন। সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই বলিউডের বেশ কিছু সিনেমায় প্লে ব্যাক সিঙ্গারের ভূমিকায় দেখা যেতে পারে তাকে।তবে ভবিষ্যতে নিজের মিউজিক অ্যাকাডেমি খোলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles