প্রেমিকার সামনেই অন্য মেয়েকে ফ্লাইং কিস ছুঁড়ছেন অঙ্কুশ, ঘুষি পাকিয়ে তেড়ে গেলেন ঐন্দ্রিলা, তারপর…?

দিদি নাম্বার ওয়ান বাংলা অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো। দিদি নাম্বার ওয়ান মানে রচনা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া আর কিছু ভাবা যায় না। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনা দিদি নাম্বার ওয়ানকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছে।‌ দিদি নাম্বার ওয়ান সোম থেকে শনি বিকেল পাঁচটায় সম্প্রচারিত হয়।‌ রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো। জি বাংলার আসন্ন পর্বের প্রোমো প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অঙ্কুশ ঐন্দ্রিলা (Ankush-Oindrila) জুটিকে।

টলিপাড়ায় রোজই সম্পর্কের সমীকরণ বদলায়।‌ সবকিছুকে তুচ্ছ করে আজও টিকে রয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলা (Ankush-Oindrila) জুটি। এক দশক ধরে পরস্পরের হাত ধরে রয়েছেন তারা। তাদের দুজনের সম্পর্কটা কতটা টম এন্ড জেরির মতো। ‌ প্রেম আছে তবে ঝগড়া আরও বেশি। এটাই নাকি তাদের সম্পর্কের ইউএসপি। অঙ্কুশ ঐন্দ্রিলা (Ankush-Oindrila) জুটির খুনসুটি এবার ধরা পড়বে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। সামনেই মুক্তি পেতে চলেছে মির্জা ছবিটি। ছবির প্রযোজক হিসেবে নতুন সফর শুরু করেছেন অঙ্কুশ। এই ছবির প্রচারেই রচনার দিদি নাম্বার ওয়ান শোতে হাজির হয়েছে দুজন। জি বাংলার তরফে অঙ্কুশ ঐন্দ্রিলার এপিসোডের প্রোমো প্রকাশিত হয়েছে।

কালো রঙের ডিপ নেকের জ্যাম্প স্যুটে সেজেছেন ঐন্দ্রিলা। অঙ্কুশ পড়েছেন সাদা রংয়ের পুলওভার আর ট্রাকপ্যান্ট। ‌অঙ্কুশ যে ভালো নাচতে পারেন তা আর টলিউডের কারোর জানার বাকি নেই। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে নাচতে দেখা গেল অঙ্কুশকে, সাথে কোমর দোলাচ্ছেন ঐন্দ্রিলাও।

প্রোমোতে দেখা গেছে, হেডফোন রাউন্ডে এক মহিলা প্রতিযোগিকে রচনা প্রশ্ন করছন, ‘অঙ্কুশের পাশে ঐন্দ্রিলাকে দেখে কী মনে হচ্ছে তোমার?’ তিনি গেয়ে ওঠেন, ‘পরাণ যায় জ্বলিয়া রে…’। হাত মুঠো করে তেড়ে আসেন ঐন্দ্রিলা, এরপরই ঐ মহিলা প্রতিযোগিকে ফ্লায়িং কিস ছুঁড়ে দেন টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরা।

সুমিত-সাহিলের পরিচালনায় অঙ্কুশকে দেখা যাবে মির্জার চরিত্রে। সিনেমায় মাছ বিক্রেতার চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলাকে (Ankush-Oindrila) । সিনেমায় তার নাম মুসকান। দুদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ধামাকাদার অ্যাকশনে ভরা থাকবে এই ছবি। চলতি বছর ঈদে মুক্তি পাবে মির্জা। এই ছবির হাত ধরে তৃতীয় বার বড় পর্দায় আসতে চলেছে অঙ্কুশ ঐন্দ্রিলা জুটি। অঙ্কুশ হাজরা মোশান পিকচার্স-এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি। ট্রেলার দেখে উৎসাহিত অনুরাগীরা। ‌ আরো একবার রিয়েল কাপেল জুটে অভিনয় করবেন সিনে দুনিয়ার পর্দায়। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়,ঋষি কৌশিক, শোয়েব কবীরের মত অভিনেতাদের।

আরও অন্যান্য খবর