নিত্যদিন আসছেন কাশ্মীরি পুরোহিত-পণ্ডিতরা, পুজো করছেন অভিনেতাকে, ভিডিও শেয়ার করে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন অনুপম খের

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মানুষের মধ্যে উত্তেজনার কমতি নেই। এই ছবিকে থামানো যেন একপ্রকার অসম্ভব। ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। অনুপম খের থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী ও অন্যান্য অভিনেতাদের অভিনয়ের প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। এরই মধ্যে একটি ভিডিও শেয়ার করলেন অভিনেতা অনুপম খের।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অনুপম খের। সেখানে দেখা যাচ্ছে, দু’জন পুরোহিত অভিনেতার মাথায় ফুল ছিটিয়ে পুজো করছেন। অভিনেতার গায়ে রয়েছে একটি নামাবলী। পুজোর সেই ভিডিওটিই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা।

এই ভিডিও শেয়ার করে অনুপম খের লিখলেন, “গত কয়েকদিন ধরে বা বলা ভালো দ‍্য কাশ্মীর ফাইলস মুক্তির পাওয়ার পর থেকেই তিন চারদিন অন্তর অন্তর আমার বাড়ির নীচে পণ্ডিত কিংবা পুরোহিতরা এসে উপস্থিত হন। তাঁরা এসে পুজো করে কিছু না নিয়েই চলে যান। ওঁদের আশীর্বাদ পেয়ে আমি কৃতার্থ ও কৃতজ্ঞ। হর হর মহাদেব”।

 

View this post on Instagram

 

A post shared by Anupam Kher (@anupampkher)

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপর যে নির্যাতন ও তাদের হত্যা হয়েছিল, সেই কাহিনীর প্রেক্ষাপটেই তৈরি হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। ১৯৯০ সালে যে সমস্ত কাশ্মীরি পণ্ডিতরা ভিটেমাটি ছাড়া হয়েছিলেন, তারাও অনুপম খেরের অভিনয়ের প্রশংসা করেছেন।

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে অনুপম খের একজন কাশ্মীরি পণ্ডিত পুষ্কর নাথ পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন। নিজের চোখের সামনে নিজের গোটা পরিবারকে বলি হতে দেখেছেন তিনি। বলে রাখা ভালো, অনুপম খের নিজেও একজন কাশ্মীরি পণ্ডিত।

কিছুদিন আগেই একটি বেশ পুরনো ভিডিও শেয়ার করেছিলেন অনুপম খের। তিনি জানান, ১৯৯৩ সালে কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার পর দিল্লিতে ক্ষতিগ্রস্তদের প্রথম বৈঠক বসে। সেই সময় সম্প্রদায়ের পরিচিত মুখ হওয়ার কারণে অনুপম খেরকে কিছু কথা বলতে বলা হয়েছিল। নিজের সেই বক্তব্যের ভিডিওই শেয়ার করেন অভিনেতা।

 

View this post on Instagram

 

A post shared by Anupam Kher (@anupampkher)

RELATED Articles