অনুরাগের ছোঁয়ার বিশ্বজয়! বাংলা কাঁপিয়ে এবার আফ্রিকায়, জয়যাত্রা অব্যাহত সূর্য-দীপার!

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager chhowa) শুরু থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। সূর্য-দীপার অসাধারণ রসায়ন ও পরিবারকেন্দ্রিক এই গল্প বহু সিরিয়ালপ্রেমীর পছন্দের তালিকায় শীর্ষে। দুই বছর পেরিয়ে গেলেও ধারাবাহিকের জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি। গল্পের নতুন মোড়, সম্পর্কের টানাপোড়েন, এবং নানা চমকে ভরা পর্ব দর্শকদের বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে এই ধারাবাহিককে।

বর্তমান গল্পে দেখা যাচ্ছে সূর্য ও দীপা তাদের ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যার কারণে আলাদা হয়ে গিয়েছে। তাদের দুই মেয়ে সোনা ও রূপার বড় হয়ে ওঠার কাহিনি সামনে এসেছে। তবে রূপা এখনও নিজের পরিচয় গোপন রেখেছে, আর সোনা তার মাকে পছন্দ করে না। এই সবকিছুর মাঝেই মিশকা নতুন ষড়যন্ত্র শুরু করেছে সূর্য-দীপাকে তাদের সন্তানদের থেকে আলাদা করার জন্য। সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যেই ধারাবাহিকের গল্প আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

তবে শুধু গল্প নয়, এবার এই ধারাবাহিক এক অন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, ‘অনুরাগের ছোঁয়া’ এবার বিদেশের মাটিতে সম্প্রচারিত হবে। স্টার লাইফ আফ্রিকা চ্যানেলে এই ধারাবাহিক ইংরেজি ভাষায় ডাবিং করে দেখানো হবে। বাংলার বাইরে এতদিন বিভিন্ন ভারতীয় ভাষায় এই সিরিয়াল দেখানো হলেও এবার প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ে এটি পৌঁছে যাচ্ছে।

বাংলার এই গল্প কতটা জনপ্রিয়তা পাবে বিদেশে, তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। সূর্য-দীপার মতো বাঙালি চরিত্র এবং তাদের সম্পর্কের গল্প বিদেশি দর্শকের মন জয় করতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। এই উদ্যোগ বাংলা ধারাবাহিকের গুণমান এবং গল্পের প্রাসঙ্গিকতাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: চুরির অপর নাম তৃণমূল! চুরি করতে স্ত্রীকে ডিভোর্স দিলেন তৃণমূল নেতা, নাম জড়াল রেশন কেলেঙ্কারিতে

বাংলার দর্শকদের মতো বিদেশের মাটিতেও যদি ‘অনুরাগের ছোঁয়া’ একই জনপ্রিয়তা পায়, তাহলে এটি বাংলা টেলিভিশনের জন্য একটি বড় প্রাপ্তি হবে। স্টার জলসার এই উদ্যোগ বাংলা সংস্কৃতি এবং ধারাবাহিকের গল্পকে আরও বড় পরিসরে পৌঁছে দেবে।

RELATED Articles