জন্ম না দিয়েও অনেক সন্তানের মা তিনি, ২৭ বছরের বিবাহিত জীবনে কেন সন্তানের কথা ভাবেননি, স্পষ্ট জানালেন অপরাজিতা

সিনেমা ও সিরিয়ালের নির্মাতারা অপরাজিতা আঢ্যর (Aparajita Auddy) গোলগাল মুখ আর কোমল চেহারায় মায়ের ছাপ দেখতে পান। প্রায় সবসময়ই তাকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ক্যামেরার সামনে তিনি যতটা মায়াবী, ঠিক তেমনই ক্যামেরার পেছনেও। তার মন খোলা হাসি প্রমাণ করে, কোনও জটিলতা নেই। অনেক প্রোজেক্টে মায়ের চরিত্রে অভিনয় করলেও, অপরাজিতার (Aparajita Auddy) নিজস্ব কোনও বায়োলজিক্যাল সন্তান নেই।

অপরাজিতা (Aparajita Auddy) জানান, “আমরা সন্তান নেবো কিনা, তা নিয়ে কখনো সেভাবে পরিকল্পনা করিনি। হয়তো কোনো শারীরিক প্রতিবন্ধকতা ছিল, অথবা আমাদের জীবনের গতি ছিল অন্যরকম। তবে আমরা কখনো তা নিয়ে বেশি চিন্তা করিনি। আমাদের বাড়িতে এত বাচ্চা আছে, যারা আমাদের মা-বাবা বলে মনে করে, তাই আমাদের মনে কোনও দুঃখ বা অনিশ্চয়তা তৈরি হয়নি।”

২৬ বছরের বিবাহিত জীবনে নিজস্ব সন্তান না নেওয়ার কারণ নিয়ে অপরাজিতা (Aparajita Auddy) বলেন, “আমি কখনোই বায়োলজিক্যাল মাদারহুডে বিশ্বাস করিনি। কারণ আমি মনে করি শুধু জন্ম দিলেই মা-বাবা হওয়া যায় না। আমাদের জীবনে এমন অনেক বছর কেটেছে, যেখানে আমি ও আমার স্বামী শুধু ঘুমের মধ্যে একে-অপরকে দেখেছি। তাই একদিন ও বলল, সে বোর হয়ে গেছে এবং আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিল। কিন্তু আমি কাজ করতে চাই। তাই আমি কাজ করছি।”

বাংলা সিনেমার খলনায়িকা অনামিকা সাহার স্নেহধন্যা ছিলেন অপরাজিতা (Aparajita Auddy)। সেই সূত্রেই প্রথম অভিনয়ের সুযোগ আসে ‘শিমূল পারুল’ সিরিয়ালে। টলিউডে পা রাখার পরই তিনি প্রেমে পড়েন সাউন্ড ইঞ্জিনিয়ার অতনু হাজরার সাথে। তারপরেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। মাত্র ১৯ বছর বয়সে তারা বিয়ে করেন। ১৯৯৭ সালে সাত পাক বাঁধা পড়েন দুজনে।

বর্তমানে, অপরাজিতার (Aparajita Auddy) একটি মেয়ে রয়েছে। তার নাম গার্গী, যিনি পেশায় একজন ব্যাঙ্কার। অপরাজিতা ও তার স্বামী অতনুকে মা-বাবা বলে মনে করেন গার্গী। হাওড়ার মেয়ে গার্গী, ১৬-১৭ বছর বয়স পর্যন্ত নিজের বাবা-মায়ের সাথে ছিলেন। তারপর তিনি অপরাজিতা-অতনুর কাছে চলে আসেন।

এক সাক্ষাৎকারে গার্গী বলেন, “আমি ১৬-১৭ বছর বয়সে টিভিতে মণিমাকে (অপরাজিতাকে এই নামেই ডাকেন গার্গী) দেখে মনে হয় উনি আমার মা। তারপর একদিন ফোন নম্বর জোগাড় করে আমি তাকে ফোন করি এবং বলে ফেলি, আমি আপনাকে মা বলে ডাকব।” বর্তমানে গার্গীর বয়স ৩৬ বছর এবং তিনি গত ২০ বছর ধরে অপরাজিতার (Aparajita Auddy) সাথে থাকছেন। অপরাজিতা বলেন, তার নিজের সন্তান থাকলেও গার্গীর মতো হতে পারত না। এমনকি গার্গী বিয়ে করে অপরাজিতা ও অতনুকে ছেড়ে যেতে রাজি নন।

RELATED Articles