‘ভাইজান’-এর সবকিছুই লোক দেখানো! যদি দেন ৫টা সাইকেল, খবর হয় ৫০০০টার, সলমনকে ঘাঁটিয়ে এবার আইনি প‍্যাঁচে দাবাং পরিচালক অভিনব কাশ‍্যপ!

সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যু উস্কে দিয়েছে বিভিন্ন বিতর্ক! আস্তে আস্তে বেরিয়ে আসছে বলিউডের অন্ধকারময় দিক। বলিউডের স্বজন-পোষন যাঁর মধ‍্যে অন‍্যতম। চুনোপুঁটিদের আক্রমনের মুখে একেবারে কোনঠাসা বলিউডের তাবড় ব্যক্তিত্বরা। আর সবথেকে বেশি তোপ সেলিব্রিটি থেকে আমজনতা যাঁর দিকে হেনেছেন তিনি সুপারস্টার সলমন খান! জিয়া খানের মৃত্যু তদন্তে প্রভাবিত করা থেকে উঠতি তারকাদের ক্যারিয়ার নষ্ট করা একই সঙ্গে স্বজনপোষণ। তাঁর ‌‌ওপর আবার ধর্ষণের অভিযোগ। বিভিন্ন বিতর্কে দেওয়ালে পিঠ ঠেকেছে এই মহাতারকার। সুশান্ত সিং এর মৃত্যুর পর তার বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হন অনুরাগ কাশ্যপের দাদা তথা সালমান খানের অন্যতম সফল সিনেমা দাবাং-এর পরিচালক অভিনব কাশ‍্যপ। সেখান থেকেই শুরু বিবাদ। পরিচালকের মন্তব্য ভাইরাল হলেও চুপ করে থাকার পাত্র নন খান ভাইয়েরা। ফোঁস করা তাঁদের স্বভাব।

পরিচালককে যোগ্য জবাব দিতে তাই এবার আইনি পথে হাঁটলেন সলমন খান ও আরবাজ খান। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে আরবাজ খান জানিয়েছেন তিনি এভাবে কোনও বচসা চান না। তাঁর কথায় আমরা ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নিয়েছি। এই ধরনের মন্তব্যের সঠিক উত্তর দেওয়ার মাধ্যমকেই বেছে নেওয়া হয়েছে। অভিনব কাশ্যপ সরকারকেও জানিয়েছিলেন যে, সলমন খানের বিষয় খতিয়ে দেখা হোক। তাতেই পরিস্থিতি আর‌ও বিগরে যায় আরও।

সুশান্তের মৃত্যুর পর একে একে নেটদুনিয়ায় স্বজন পোষণ, বলিউড মাফিয়া, গডফাদার, নেপোটিজম নিয়ে প্রকাশ্যে কথা বলা শুরু করেছে। অনেকেই চেপে থাকা না বলা কথাগুলো উক্ত পরিস্থিতিতে তুলে ধরার সাহস পাচ্ছেন। এমনই পরিস্থিতিতে দাবাং ছবির পরিচালক একটি দীর্ঘ পোস্টে লিখেছিলেন, সলমন খানের সব কিছুই লোক দেখানো। তাঁর বিয়িং হিউম্যান নামক সমাজ সেবা মূলক সংস্থাটি নিছক‌ই লোক দেখানো।

তিনি মাত্র পাঁচটি সাইকেল দান করেছিলেন, কিন্তু পরের দিন খবর হয়েছিল তিনি দিয়েছেন মোট ৫০০০ টি সাইকেল। এরপরই বয়কট সলমন খানের ডাক উঠেছিল নেট-পাড়ায়।

RELATED Articles

Leave a Comment