Arijit Singh income: বলিউডের মোস্ট ওয়ান্টেড গায়ক তিনি (Arijit Singh)। আট থেকে আশি, তাঁর সুরে মুগ্ধ গোটা বিশ্ব। এত জনপ্রিয়তা সত্ত্বেও লাইম লাইট থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন অরিজিৎ সিং (Arijit Singh)। বড় বড় শো করেও শিকড়ের টানে ফিরে আসেন দেশের বাড়িতে। তিনি থাকেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে।সাফল্যের শিখর ছুঁয়েছে তাঁর, তবু শিকড় আঁকড়ে থাকতে ভালোবাসেন অরিজিৎ। ‘তুম হি হো’ গানের পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সব সময়ই সাধারণদের সাথে মিশে থাকেন অরিজিৎ (Arijit Singh)।কখনও নিজের ছেলের স্কুলের বাইরে বাকি অভিভাবকের মতো অপেক্ষা করছেন, আবার কখনও স্কুটি চেপে ঘুরছেন, পাড়ার দোকান থেকে বাজার করেন-এসবই তাকে আরো বাকিদের থেকে আলাদা করে। ফেম থেকে দূরে এসে বাকি আর পাঁচটা সাধারন মানুষের মতোই জীবন যাপন করেন অরিজিৎ সিং। যতই গ্ল্যামার লাগুক গায়ে, নিজের পাড়ায় একেবারে সাধারণ মধ্যবিত্ত বাঙালি অরিজিৎ সিং (Arijit Singh)৷
মুর্শিদাবাদে জিয়াগঞ্জ নিবাসী এই জগৎজোড়া নামী গায়কের অনুরাগী সংখ্যার সাথে বেড়েছে, অরিজিতের (Arijit Singh) ব্যাংক ব্যালেন্সও (Arijit Singh income)। গোটা দেশের সঙ্গীতশিল্পীদের মধ্যে সবথেকে বেশি ট্যাক্স দেন গায়ক অরিজিৎ সিং। জানা যায়, বর্তমানে অরিজিতের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটির কাছাকাছি। সিনেমার গানের জন্য ১৮ থেকে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন অরিজিৎ। এই গায়কের পারিশ্রমিক আরো বেশি। জানা যায় ৪৫ মিনিটের অনুষ্ঠানের জন্য প্রায় দেড় কোটি টাকা চার্জ করেন এই গায়ক। প্রতি মাসে গায়কের প্রায় আয় হয় ৮ কোটি টাকার কাছাকাছি (Arijit Singh income)।
অরিজিতের (Arijit Singh) মুম্বাইতে যে ফ্ল্যাটে থাকেন, তার মূল্য প্রায় ৮ কোটির কাছাকাছি। মুম্বাইতে দুটি ফ্ল্যাট তার ভাড়া নেওয়া রয়েছে। মুম্বাইতে রাখা রয়েছে একটি গাড়িও। অরিজিৎ সিং এর কাছে রয়েছে বেশ কিছু বিলাসবহুল গাড়ির সম্ভার (Arijit Singh income)। বাড়িতে রয়েছে একটি আর্টিগা ও ইনোভা গাড়ি। এছাড়াও বেশ কিছু স্কুটি রয়েছে এই নামী গায়কের। এই স্কুটি নিয়েই তিনি জিয়াগঞ্জের অলিতে গলিতে ঘুরে বেড়ান। কোয়েলের সঙ্গে ঘুরে বেড়াতে হলেও গায়কের প্রথম পছন্দ স্কুটি। গাড়ি থাকলেও স্কুটিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন অরিজিৎ সিং।
গত কয়েক বছরে বেড়েছে গায়কের আয় (Arijit Singh income)। ২০২২ সালে গায়কের গড় আয় ছিল ৫২ কোটি টাকা। ২০২১ সালে গায়কের গড় আয় ৪৭ কোটি টাকা। ২০২০ সালে অরিজিৎ সিং-এর(Arijit Singh) গড় আয় ছিল ৪২ কোটি। ২০১৯ সালে অরিজিৎ সিং এর গড় আয় ছিল ৩৫ কোটি (Arijit Singh income)। বর্তমানে গায়কের মাসিক আয় ছয় কোটি টাকা। একটি গানের অনুষ্ঠান করলে তিনি দেড় কোটি টাকা নিয়ে থাকেন।
অরিজিৎ সিং-এর (Arijit Singh) টাকার অঙ্কের পরিমাণ যতই বড় হোক না কেন তিনি সাদামাটা জীবনেই অভ্যস্ত (Arijit Singh income)। এছাড়াও অরিজিৎ সিং এর নিজস্ব একটি সংস্থা রয়েছে। সেই সংস্থার অধীনে ইতিমধ্যেই খেলার মাঠ তৈরি করার হয়েছে। এমনকি সেই সংস্থার তরফে কোভিড মহামারীকালে অক্সিজেন সিলিন্ডার ফ্রিতে বিলি করেছিলেন। আগামী দিনে সংস্থার পক্ষ থেকে বেশ কিছু পরিকল্পনা রয়েছে গায়ক অরিজিৎ সিং-এর।






