দর্শকদের জন্য মন খারাপ করা খবর! শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক, সেই স্লটে দেখা যাবে কোন ধারাবাহিক?

Mon Dite Chai is about to end: ২০২৩ সালে জানুয়ারি মাসে আরম্ভ হয়েছিল জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মন দিতে চাই (Mon Dite Chai)। বাংলা টকিজ প্রোডাকশন হাউস এই প্রথমবার জি বাংলাতে (Zee Bangla) তাদের ধারাবাহিক নিয়ে এসেছিল। আরম্ভ হওয়ার পর থেকেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই ধারাবাহিক। অসংখ্যবার প্রতিপক্ষ ধারাবাহিকদের পরাস্ত করে বারবার টিআরপি তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে। দর্শকেরা বলছেন, ধারাবাহিকের নায়ক নায়িকা তিতির ও সোমরাজের মিল হওয়ার পর থেকে গল্প তেমন জমেনি। এরপর গল্পের আরও এক নায়িকা দোয়েলের চলে যাওয়াতে‌ টিআরপি তলানিতে ঠেকে। তারপরেই স্লট হারায় এই ধারাবাহিক।

অবশেষে দেড় বছর ধরে জি বাংলা চ্যানেলের (Zee Bangla) এই ধারাবাহিক চলার পর, টেলিভিশনের পর্দা থেকে ‘মন দিতে চাই’ (Mon Dite Chai) ধারাবাহিক বিদায় নিচ্ছে (Mon Dite Chai is about to end)। স্টুডিও সূত্রের খবর আজকেই শেষ দিনের শুটিং হচ্ছে মন দিতে চাই ধারাবাহিকের সেটে। তবে টি আর পি তালিকায় জায়গা করে নিতে পারেনি বলেই কি ধারাবাহিক শেষ হচ্ছে (Mon Dite Chai is about to end)? সূত্রের খবর, বাংলা টকিজ প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিককে জায়গা করে দিতেই শেষ হল মন দিতে চাই(Mon Dite Chai) ধারাবাহিক।

শেষ দিনের শুটিংয়ে সকলেরই চোখে জল। বিশেষ করে হৃত্বিক‌ ও অরুনিমার মন খারাপ হচ্ছে সবচেয়ে বেশি। শেষ দিনে কেক কেটে সেলিব্রেট করলেন ধারাবাহিকের সকল কলাকুশলীরা (Mon Dite Chai is about to end)। আগামী ২৪শে মে মন দিতে চাই (Mon Dite Chai) ধারাবাহিকের শেষ পর্ব দেখানো হবে জি বাংলার পর্দায় (Zee Bangla)। তারপর আগামী ২৭মে থেকে ওই নির্ধারিত সময় অষ্টমী ধারাবাহিক বা অন্য ধারাবাহিক দেখা যাবে।

উল্লেখ্য, চলতি সপ্তাহে টিআরপি তালিকায় সেরা ২-এ জায়গা করে নিতে পারেনি জি বাংলার (Zee Bangla) কোন ধারাবাহিক। এরপরেই কঠিন সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষের। ‌দেড় মাসে ফের স্লট পরিবর্তন হতে চলেছে অষ্টমী ধারাবাহিকের। এবার থেকে সন্ধ্যে সাড়ে ছটায় জি বাংলার পর্দায় দেখা যাবে বাংলা টকিজের নতুন মেগা ‘কে প্রথম কাছে এসেছি’।

তবে চ্যানেল কর্তৃপক্ষের (Zee Bangla) তরফে জানানো হয়েছিল বন্ধ হচ্ছে না অষ্টমী ধারাবাহিক। শুধু বদল হবে স্লটের। আজ রবিবার জি বাংলার নতুন স্লটের ঘোষণা করল চ্যানেল। আগামী ২৭ এ মে থেকে সন্ধে ছটার স্লটে দেখা যাবে অষ্টমী ধারাবাহিক। তবে কী শেষ হতে চলেছে যোগমায়া। কেন অষ্টমী ধারাবাহিকের স্লট আধঘন্টা এগিয়ে আনা হয়েছে এটা কিছুতেই বুঝে উঠতে পারছেন না দর্শকেরা। ব্লুজ প্রোডাকশন হাউজের যোগমায়া ধারাবাহিকের টিআরপি এখন সংকটজনক অবস্থায়। তাই সম্ভবত সাড়ে দশটা স্লটে পাঠানো হবে এই মেগা সিরিয়ালকে।

RELATED Articles