আপনি আশুতোষ কলেজে (Asutosh College) ইংলিশ অনার্স (English Honours) এর ক্লাস করতে বসেছেন, পাশে দেখলেন সানি লিওনি (Sunny Leone) বসে রয়েছেন শেক্সপিয়ারের নোট হাতে! চমকে যাচ্ছেন তো? অথবা হরিশ পার্কে ফুচকা খেতে গিয়ে দেখলেন সানি লিওনি বলছেন, গিভ সাম মোর স্পাইস ইনটু মাই পানিপুরি! না হোঁচট খেয়ে পড়ে যাওয়ার কিছু হয়নি। এরকম স্বপ্ন আপনি দেখে থাকতে পারেন তবে তা যে সত্যি হল হতে পারে তারা জানিয়েছেন খোদ সানি লিওনি স্বয়ং!
আজ এই ভারতীয় বংশোদ্ভূত মডেল-অভিনেত্রী টুইটে লিখেছেন, “পরের সেমেস্টারে তোমাদের সঙ্গে কলেজে দেখা হবে। আশা করি তোমরা সবাই আমার ক্লাসে থাকবে!” কিন্তু হঠাৎ করেই সানি লিওনি কেন এরকম পোস্ট করলেন জানতে গেলে আপনাকে পিছিয়ে যেতে হবে গতকালের ঘটনায়। দেখা গিয়েছে। আশুতোষ কলেজের প্রথম লিস্টে গতকাল ইংরাজি অনার্সের এক নম্বরে নাম উঠেছে সানি লিওনির! এছাড়াও তিনি সমস্ত বিষয়েই ১০০ করে পেয়েছেন বলে দেখা যাচ্ছিল ওই লিস্টে। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে সোশ্যাল মিডিয়ায় । এই খবর চোখে পড়তেই শুক্রবার টুইট করলেন সানি। মস্করা করেই লিখলেন কলেজে দেখা হওয়ার কথা।
https://twitter.com/SunnyLeone/status/1299231455336214529?s=20
যদিও কলেজ কর্তৃপক্ষ(College Authority) গোটা বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি পদক্ষেপ নেয়। সরিয়ে দেওয়া হয় সানির নাম। কলেজ কর্তৃপক্ষের ব্যাখ্যা, ইচ্ছাকৃতভাবেই কলেজের নাম বদনাম করতে কেউ এই কাণ্ড ঘটিয়েছে। গত বছর থেকেই রাজ্যে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হচ্ছে। এই বছর করোনা পরিস্থিতিতে মার্কশিট এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখার ত্রুটি রয়ে গিয়েছে বলেই এ হেন বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে আশুতোষ কলেজকে, ব্যাখ্যা কর্তৃপক্ষের।
এমনিতেও আশুতোষ কলেজ থেকে অনেক বিখ্যাত তারকাই পড়াশোনা করেছেন। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty) আশুতোষ কলেজের প্রাক্তনী। যদিও সানি লিওনের নাম তালিকা দেখে ব্যঙ্গের আকারে খুশি প্রকাশ করছিলেন নেটিজেনরা। তাদের সেই খুশি আজ টুইট করে আরও একধাপ বাড়িয়ে দিলেন এই মোহময়ী অভিনেত্রী।





