বলিউডের মোস্ট ওয়ান্টেড গায়ক তিনি (Arijit Singh)। আট থেকে আশি, তাঁর সুরে মুগ্ধ গোটা বিশ্ব। এত জনপ্রিয়তা সত্ত্বেও লাইম লাইট থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন অরিজিৎ সিং। বড় বড় শো করেও শিকড়ের টানে ফিরে আসেন দেশের বাড়িতে। তিনি থাকেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সাফল্যের শিখর ছুঁয়েছে তাঁর, তবু শিকড় আঁকড়ে থাকতে ভালোবাসেন অরিজিৎ। ‘তুম হি হো’ গানের পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
আজ ১২ই মে, আন্তর্জাতিক মাতৃ দিবস। বহু তারকারা নিজেদের মায়েদের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে উইশ জানাচ্ছেন মায়েদের। মা তোমায় মা হয়, সে সন্তান তারকা হোক বা সাধারণ। আন্তর্জাতিক মা দিবসে সোশ্যাল মিডিয়ায় উঠে এল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর (Arijit Singh) মায়ের সাথে কাটানো কিছু মুহূর্ত।
২০২১ সালে মে মাসেই মাকে হারিয়েছিলেন অরিজিৎ সিং (Arijit Singh)। কোভিডে আক্রান্ত ছিলেন অরিজিতের মা অদিতি সিং। যদিও পরে কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। মাত্র ৫২ বছর বয়সে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর মায়ের। অসুস্থ থাকাকালীন কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
গানের জগতে প্রবেশ মায়ের হাত ধরে (Arijit Singh)
জানা গেছে, মা অদিতি সিং ছিলেন গায়ক অরিজিৎ সিং-এর (Arijit Singh) প্রথম শিক্ষাগুরু। খুব অল্প বয়সেই মায়ের হাত ধরে গানের জগতে প্রবেশ করেছিলেন অরিজিৎ। জনপ্রিয় গায়কের মাও গান গাইতেন। খুব অল্প বয়সে মায়ের হাত ধরে গানের জগতে প্রবেশ করেন অরিজিৎ (Arijit Singh)। মা অদিতি সিং স্বপ্ন দেখেছিলেন একদিন ছেলে নামী গায়ক হবে। মায়ের স্বপ্ন পূরণ করেছেন ছেলে। আজ সারা পৃথিবী অরিজিত সিং-কে এক নামে চেনে। তবে জিয়াগঞ্জের এই ছেলেটি মায়ের হাত ধরেই হেঁটে ছিলেন অসাধারণ পথে। গায়ক হওয়ার প্রথম ধাপে এগিয়ে দিয়েছিলেন মা অদিতি সিং। ছোটবেলায় অরিজিৎ সিং-এর (Arijit Singh) পরিবারে আর্থিক অবস্থা বিশেষ ভালো ছিল না। তবে কষ্ট করে দুই ছেলে মেয়েকে বড় করেছিলেন অদিতি সিং। শুধু ছেলেকেই নয় মায়ের হাত ধরে গানের দুনিয়ার প্রবেশ করেছিলেন অদিতির মেয়ে অমৃতা সিং। অদিতি দেবীর ছেলে অরিজিতের (Arijit Singh) মতো মেয়ে অমৃতাও গানের দুনিয়ায় প্রতিষ্ঠিত।
আজ আন্তর্জাতিক মাতৃ দিবসে অরিজিতের (Arijit Singh) ফ্যান পেজে উঠে এল গায়ক ও অদিতি সিংয়ের কিছু অদেখা মুহূর্ত। কোলাজ করা চারটি ছবির মধ্যে দুটি ছবিতে দেখা যাচ্ছে মাকে জড়িয়ে রয়েছেন অরিজিত সিং। বাকি একটি ছবিতে অদিতি দেবীকে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে দেখা গিয়েছে। আরেকটিতে রান্নাঘরে কর্মব্যস্ততায় দেখা গিয়েছে অদিতি দেবীকে। ছবির ক্যাপশনে অরিজিতের হয়ে মা অদিতি সিং কে উইশ করে লেখা হয়েছে ‘হ্যাপি মাদার্স ডে মা’।
অরিজিৎ সিং-এর (Arijit Singh) সরলতা
সব সময়ই সাধারণদের সাথে মিশে থাকেন অরিজিৎ (Arijit Singh)। কখনও নিজের ছেলের স্কুলের বাইরে বাকি অভিভাবকের মতো অপেক্ষা করছেন, আবার কখনও স্কুটি চেপে ঘুরছেন, পাড়ার দোকান থেকে বাজার করেন-এসবই তাকে আরো বাকিদের থেকে আলাদা করে। ফেম থেকে দূরে এসে বাকি আর পাঁচটা সাধারন মানুষের মতোই জীবন যাপন করেন অরিজিৎ সিং। যতই গ্ল্যামার লাগুক গায়ে, নিজের পাড়ায় একেবারে সাধারণ মধ্যবিত্ত বাঙালি অরিজিৎ সিং৷ এমন স্বভাব তার সাথে মন্ত্রমুগ্ধ কন্ঠ তার অনুরাগের সংখ্যা আকাশছোঁয়া।





