Narendra Modi comment on viral video of Sandeshkhali: ফের নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সন্দেশখালি। একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে সন্দেশখালিকে কেন্দ্র করে। নানান তথ্য সামনে আসছে। এমন তথ্য প্রকাশ্যে এসেছে যে সন্দেশখালিতে কোনও ধ’র্ষ’ণে’র ঘটনাই ঘটে নি। সবটাই নাকি বিজেপির ষড়যন্ত্র। এবার এই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi comment on viral video of Sandeshkhali)।
আজ, রবিবার ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে নির্বাচনী সভা করেন নরেন্দ্র মোদী। এই সভা থেকেই দুর্নীতি থেকে শুরু করে কাটমানি, সিএএ, সন্দেশখালি নানান ইস্যু নিয়ে তৃণমূলকে তোপ দাগেন তিনি (Narendra Modi comment on viral video of Sandeshkhali)।
নির্বাচনী প্রচারের শুরু থেকেই সন্দেশখালি ইস্যু বড় ফ্যাক্টর। তা নিয়ে বারবার মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এদিনের নির্বাচনী সভাতেও এর অন্যথা হল না (Narendra Modi comment on viral video of Sandeshkhali)। এদিন সন্দেশখালি নিয়ে নরেন্দ্র মোদী বলেন, “সন্দেশখালিতে কী হচ্ছে গোটা দেশ দেখছে। সন্দেশখালির দোষীদের তৃণমূলের পুলিশ বাঁচিয়েছে”।
প্রধানমন্ত্রীর কথায়, “নতুন খেলা শুরু করেছে। তৃণমূলের গুন্ডারা সন্দেশখালির বোনেদের ভয় দেখাচ্ছে। ধমকাচ্ছে”। তাঁর সংযোজন, “দোষীর নাম শাজাহান শেখ, তাই বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল” (Narendra Modi comment on viral video of Sandeshkhali)।
প্রসঙ্গত, গত ৪ মে সন্দেশখালির একটি ভিডিও ভাইরাল হয়। স্টিং অপারেশনের সেই ভিডিওতে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায়, সন্দেশখালিতে কোনও নারী নির্যাতনের ঘটনা ঘটে নি। ধ’র্ষ’ণের ঘটনা মিথ্যে। রেখা পাত্রদের ব্রেন ওয়াশ করে তাদের দিয়ে মিথ্যে অভিযোগ দায়ের করানো হয়েছে। আর শুভেন্দু অধিকারী টাকা দিয়ে এইসব পরিকল্পনা করেছেন।
শুধু তাই-ই নয়, এরপর এক মহিলাকেও দাবী করতে শোনা যায়, তাঁকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে পরে তাতে ধ’র্ষ’ণে’র অভিযোগ লিখে জাতীয় মহিলা কমিশনে জমা দেওয়া হয়েছে। আর ঘটনার পর থেকেই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। শাসক দল তৃণমূল আঙুল তুলেছে বিজেপির দিকে। অন্যদিকে, গেরুয়া শিবিরের দাবী, এই ভিডিও ‘ফেক’। এমনকি গঙ্গাধর কয়ালও বলেছেন, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। এবার নির্বাচনী প্রচারে এসে তেমনই দাবী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi comment on viral video of Sandeshkhali)।
এদিন সন্দেশখালি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়েও মন্তব্য করেন মোদী। বলেন, “বোমা, বন্দুক উদ্ধার হচ্ছে। তবু ভোটব্যাঙ্কের জন্য ওদের ক্লিনচিট দিতে ব্যস্ত তৃণমূল”।





